ঢাকা আজ রবিবার , ৮ মার্চ ২০২৬ ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ

টঙ্গীতে সাংবাদিক  জয়নাল আবেদীনের বাসায় দুর্বৃত্তদের হামলা!

প্রতিবেদক
bbcbarta
মার্চ ৮, ২০২৬ ১২:৫১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:

গাজীপুরের টঙ্গীতে আনন্দ টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর জয়নাল আবেদীনের বাসায় হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাতে পূর্ব শত্রুতার জেরে একদল দুর্বৃত্ত তার বাসায় পরিকল্পিতভাবে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগেও তার বাসায় একই ধরনের হামলার ঘটনা ঘটেছিল। জানা যায়, শনিবার রাতে টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন স্কুল সংলগ্ন কাচারি রোড এলাকায় অবস্থিত জয়নাল আবেদীনের নিজ বাসায় একদল দুর্বৃত্ত এসে হামলা চালায়। তবে ঘটনার সময় জয়নাল আবেদীন বাসায় উপস্থিত ছিলেন না বলে জানা যায়। হামলাকারীরা বাসার জানালা ভাঙচুর করে এবং ভেতরে থাকা পরিবারের সদস্যদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পাশাপাশি তারা জয়নাল আবেদীনকে প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।  স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও একবার দুর্বৃত্তরা জয়নাল আবেদীনের বাসায় হামলা চালিয়েছিল। বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় পরিবারটি নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ইসলাম

আপনার জন্য নির্বাচিত
শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন রিপন।

”ভালোবাসি তোমায়” By আফরোজা সরকার” ❤️❤️

সাংবাদিক নাইমুল ইসলাম খান ও সুভাষ সিংহের বিরুদ্ধে হত্যা মামলা.

লাকসামে ইজিবাইকের লোভে গলায় গামছা পেঁচিয়ে হত্যা, মসজিদের বাথরুমে মিলল অটোচালকের লাশ, আশুলিয়া থেকে গ্রেফতার মূল আসামি

কুমিল্লা ৮ আসনে হাতপাখা প্রতীকের নির্বাচনী অঙ্গীকারনামাঃ

সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয় ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত – পাঠদান ব্যাহত।

দেশ পুনরায় স্বাধীন হলেও চাঁদাবাজি বন্ধ হয় সদর দক্ষিণ মডেল থানা পুলিশের।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ), কুমিল্লা দ: জেলা কমিটি গঠন। সভাপতি জুয়েল, সাধারণ সম্পাদক অপু, সাংগঠনিক সোনিয়া।

লাকসাম পৌরসভা ১নং ওয়ার্ডবাসী, প্রিয় লাকসামবাসী এবং দেশবাসী সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

লাকসাম প্রেস ক্লাবে নবাগত সদস‍্যদের বরণ অনুষ্ঠানে সাংবাদিকদের মিলনমেলা।