ঢাকা আজ বুধবার , ১৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ
শিরোনাম:

২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা

দাউদকান্দিতে ১০০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার জব্দ

মতলব দক্ষিণে গৃহবধূর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী ও শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আদালতের নির্দেশকে পাত্তাই দিলোনা শাহরাস্তি থানা পুলিশ! মিথ্যা আশা দিয়ে মায়ের বুক খালি করে ৭ বছরের শিশু সাবিনা কে পাঠিয়ে দিলো বিদেশে!

বিশ্বাস ভিত্তিক সমন্বিত শিক্ষাকারিকুলাম চালু করার আহ্বান দারুল আজহার মডেল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় অতিথিবৃন্দ

অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন প্রতিচ্ছবি: কান্দিরপাড়ের জনমনে স্থান করে নিয়েছেন, যাকে চেয়ারম্যান হিসেবে চায় জনগণ তিনি মোঃ সেলিম রানা

লাকসামে প্রবাসীর পরকীয়ায় ভাঙলো সংসার: আদালতের নির্দেশে নানার বাড়ি থেকে নাবালিকা আনিকাকে উদ্ধার করলো পুলিশ!

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়িতে ‘ওপেন সিক্রেট’ চাঁদাবাজি ও ঘুষ বাণিজ্য: অতিষ্ঠ জনজীবন

প্রতিবেদক
bbcbarta
মে ১৩, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ
কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়িতে ‘ওপেন সিক্রেট’ চাঁদাবাজি ও ঘুষ বাণিজ্য: অতিষ্ঠ জনজীবন.

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।

কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার আওতাধীন ইপিজেড পুলিশ ফাঁড়ির কিছু অসাধু পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি ও ঘুষের কারবারের অভিযোগ এখন চরমে পৌঁছেছে। শিল্পাঞ্চল ও এর আশপাশের এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকলেও, এসব সদস্যদের মূল লক্ষ্য এখন সাধারণ মানুষ, সিএনজি চালক, অটোচালক ও ব্যবসায়ীদের পকেট কাটা।  ভুক্তভোগীদের মতে, এখানে আইনের সেবার চেয়ে হয়রানিই মিলছে বেশি।

এলাকাবাসীর অভিযোগ, ইপিজেড সংলগ্ন সড়কগুলোতে চলাচলকারী সিএনজি অটোরিকশা, ইজিবাইক এবং পণ্যবাহী ট্রাক থেকে নিয়মিত মাসোহারা আদায় করা হয়। কোনো চালক টাকা দিতে অস্বীকার করলে বা দেরি করলে তাকে নানা আইনি জটিলতায় ফেলার ভয় দেখানো হয়। এমনকি কাগজপত্র ঠিক থাকার পরেও ট্রাফিক আইন লঙ্ঘনের দোহাই দিয়ে গাড়ি আটকে রেখে টাকা দাবি করা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়িতে ‘ওপেন সিক্রেট’ চাঁদাবাজি ও ঘুষ বাণিজ্য: অতিষ্ঠ জনজীবন.

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়িতে ‘ওপেন সিক্রেট’ চাঁদাবাজি ও ঘুষ বাণিজ্য: অতিষ্ঠ জনজীবন.

নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “আমরা শান্তিতে সিএনজি চালাতে পারছিনা পারছি না। পুলিশের নির্দিষ্ট লোক এসে প্রতিদিন টাকা নিয়ে যায়। প্রতিবাদ করলে পুলিশ ক্যাম্পে নিয়ে গিয়ে মারধর ও মামলার হুমকি দেওয়া হয়।পরে নিরুপায় হয়ে চাহিদা মোতাবেক টাকা দিতে আমরা বাধ্য হই।

থানা বা ফাঁড়িতে সাধারণ মানুষ যায় সাহায্যের আশায়। কিন্তু এই ফাঁড়িতে কোনো সাধারণ জিডি (সাধারণ ডায়েরি) করতে গেলেও বকশিশের নামে টাকা দাবি করা হয়। টাকা না দিলে অভিযোগ নিতে গড়িমসি করা হয় বলে অভিযোগ তুলেছেন অনেক সেবাগ্রহীতা। বিশেষ করে মারামারি সংক্রান্ত বিরোধের মিমাংসার নামে উভয় পক্ষের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ এখন মুখে মুখে।

পুলিশের এই অনৈতিক কর্মকাণ্ডের ফলে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। সাধারণ মানুষ মনে করেন, মুষ্টিমেয় কিছু অসাধু সদস্যের কারণে পুরো পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ভুক্তভোগীরা অতি দ্রুত জেলা পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা চান, দুর্নীতিগ্রস্ত এসব সদস্যদের চিহ্নিত করে বিভাগীয় শাস্তির আওতায় আনা হোক এবং ইপিজেড এলাকায় পুলিশের সেবামূলক ও স্বচ্ছ পরিবেশ ফিরিয়ে আনা হোক।

এইদিকে এমনই এক অভিযোগ এনে এই ফাঁড়ির এক দারোগা জামাল হোসেনের নাম ও অজ্ঞাত আরও ২ জন পুলিশ সদস্যের নামে পুলিশ হেডকোয়ার্টের আজ ১৩ মে ২০২৬ দুপুর ১২.১৫ মিনিটের সময় একটি অভিযোগ দায়ের করেন একজন ভুক্তভোগী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বরুড়া ঝালম ইউপি হিসাব সহকারী রেজাউলের বিরুদ্ধে জন্ম নিবন্ধন জালিয়াতির পাহাড়সম অভিযোগ! পর্ব-১

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক সংবাদের তীব্র প্রতিবাদ।

বাবার মৃত্যুতে ঢোল-বাঁশি বাজানোর কাণ্ড: সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়, ক্ষমা চাইলেন সন্তান।

বরুড়ায় ডিবি পরিচয় দিয়ে ডাকাতির প্রস্তুতি: পোশাক ও অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার

মহাসড়কে মরণফাঁদ: মাসোয়ারার বৃত্তে অবাধ্য ‘ফিটনেসবিহীন’ সিএনজি, ট্রাক্টর ও পিকআপ ভ্যান!

চৌদ্দগ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে জোরপূর্বক অন্যের জমিতে মাটি ভরাট।

কুমিল্লায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি–২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

দুলাভাই থেকে ঘুষ খাওয়া শিখেছিল বিআরটিএর সহকারী পরিচালক আলতাব হোসেন.

আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষা: তারেক রহমান।

শরীয়তপুরে শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ-সমাবেশ.