ঢাকা আজ সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ
শিরোনাম:

২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা

দাউদকান্দিতে ১০০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার জব্দ

মতলব দক্ষিণে গৃহবধূর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী ও শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আদালতের নির্দেশকে পাত্তাই দিলোনা শাহরাস্তি থানা পুলিশ! মিথ্যা আশা দিয়ে মায়ের বুক খালি করে ৭ বছরের শিশু সাবিনা কে পাঠিয়ে দিলো বিদেশে!

বিশ্বাস ভিত্তিক সমন্বিত শিক্ষাকারিকুলাম চালু করার আহ্বান দারুল আজহার মডেল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় অতিথিবৃন্দ

অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন প্রতিচ্ছবি: কান্দিরপাড়ের জনমনে স্থান করে নিয়েছেন, যাকে চেয়ারম্যান হিসেবে চায় জনগণ তিনি মোঃ সেলিম রানা

লাকসামে প্রবাসীর পরকীয়ায় ভাঙলো সংসার: আদালতের নির্দেশে নানার বাড়ি থেকে নাবালিকা আনিকাকে উদ্ধার করলো পুলিশ!

চৌদ্দগ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে জোরপূর্বক অন্যের জমিতে মাটি ভরাট।

প্রতিবেদক
bbcbarta
ডিসেম্বর ২৩, ২০২৪ ২:০৩ অপরাহ্ণ

কুমিল্লার চৌদ্দগ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে জোরপূর্বক অন্যের জমিতে মাটি ভরাট করার অভিযোগ উঠেছে মো: জামাল (৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত উপজেলার শুভপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে। অভিযুক্ত জামাল হোসেন একই গ্রামের হাফেজ মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকাবাসী একাধিকবার সামাজিক মীমাংশার চেষ্টা করলেও অভিযুক্ত ব্যক্তির অসহযোগিতায় সেটি সম্ভব হয়নি।

এ বিষয়ে ভুক্তভোগি শুভপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের আব্দুল বারিক জানান, উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মেষতলী মৌজাধিন আরএস ৪১নং, বিএস ২২৯নং খতিয়ান এর ২৩৭ দাগ হালে ১০৬ দাগে নাল সম্পত্তির ২০ শতক অন্দরে ১০.৭০ শতক ভূমি নিয়ে দীর্ঘদিন যাবৎ খতিয়ান সংশোধন সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। বিষয়টি নিয়ে ভুক্তভোগি আব্দুল বারেক কর্তৃক আদালতে একটি পিআর মামলা (নং-৮৫৮, তাং-২৩/১০/২০২৪ খ্রি:)) চলমান রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিকভাবেও একাধিকবার বসে সমাধানের চেষ্টা করা হয়েছে। বিবাদীরা প্রভাবশালী হওয়ার সামাজিক গণ্যমান্য লোকজনের সিদ্ধান্তকেও তারা বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করায় ভুক্তভোগি পুণরায় আদালতে একটি ১৪৫ ধারায় মামলা (নং-৩৯/২৪) দায়ের করেন।

গত ২৩ অক্টোবর আদালত কর্তৃক ১৪৫ ধারা জারিমূলে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক অনুপ চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আদালতের রায় অনুযায়ী উভয়পক্ষকে বিবাদমান স্থানে যেতে ও ভোগদখলে যেতে নিষেধাজ্ঞা আরোপ করে। এর কয়েকদিন পরই বিবাদী জামাল গং আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সে স্থানে জোরপূর্বক মাটি ভরাট করে। এতে ভুক্তভোগিরা বাধা দিলে অভিযুক্তরা তাদেরকে বিভিন্ন প্রকার হুমকি-ধমকি প্রদান করে এবং মারধর করতে উদ্ধত হয়। এ ঘটনায় বর্তমানে ভুক্তভোগিরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ সময় তিনি থানা প্রশাসন সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিষয়টির তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

এ বিষয়ে অভিযুক্ত মো: জামাল জানান, আমি আব্দুল বারিকের বোন বানেছা বিবির নিকট থেকে ২শতক ২০ সেন্ট জায়গা খরিদ করে মালিকানা ও দখল স্বত্ত্ব বিদ্যামান থাকিয়া মাটি ভরাট সম্পন্ন করি। উক্ত জায়গার খারিজ খতিয়ান সম্পন্ন হয়েছে। বিষয়টি নিয়ে আব্দুল বারিক আদালতে মামলা দায়ের করে আমাকে হয়রানি করে আসছে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান বলেন, এ বিষয়ে উভয়পক্ষের মধ্যে আদালতে মামলা চলমান। আদালতের নির্দেশ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লাকসামে গৃহবধূকে জোরপূর্বক তালাক ও স্বামীকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ !

কেন্দ্র ঘোষিত কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্রদের পাল্টা কমিটি গঠন।

লাকসামে ইজিবাইকের লোভে গলায় গামছা পেঁচিয়ে হত্যা, মসজিদের বাথরুমে মিলল অটোচালকের লাশ, আশুলিয়া থেকে গ্রেফতার মূল আসামি

কু‌মিল্লায় অস্ত্রসহ দুই ছিনতাইকা‌রি আটক

কুমিল্লায় সিটি করপোরেশন প্রধান নির্বাহী প্রকৌশলীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন.

আদালতের নির্দেশকে পাত্তাই দিলোনা শাহরাস্তি থানা পুলিশ! মিথ্যা আশা দিয়ে মায়ের বুক খালি করে ৭ বছরের শিশু সাবিনা কে পাঠিয়ে দিলো বিদেশে!

৫ দিন বন্ধ থাকবে ডাচ-বাংলা ব্যাংক!

চৌদ্দগ্রামে যুব সম্মেলন’র সার্বিক প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়.

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি ৯ জুন পাবনায় যাচ্ছেন

কবিরাজির নামে সর্বস্বান্ত হচ্ছে মানুষ: বরুড়া ও লাকসামে ‘জিন-ভূতের’ ভয় দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার হিড়িক!