ঢাকা আজ শনিবার , ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ

কুমিল্লায় ৩১ হাজার ৬শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১.

প্রতিবেদক
bbcbarta
সেপ্টেম্বর ২১, ২০২৪ ৪:১২ পূর্বাহ্ণ

কুমিল্লা: বুড়িচং উপজেলা থেকে ৩১ হাজার ৬শ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার নিমসার বাজার সংলগ্ন কোরপাই এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন, শেরপুর জেলার শ্রীবরদি উপজেলার বেলুয়া ইউনিয়নের চর শিমুলচরা এলাকার সুরুজ মিয়ার ছেলে মো. আল আমিন আহমেদ রমজান।

একই দিন বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।

প্রেস বিজ্ঞপ্তিতে ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক মাস আগে থেকেই আমাদের কাছে তথ্য ছিলো মাদকের একটি বড় চালান আসবে। সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করতে থাকি।

পরে, শুক্রবার ভোর ৬ টা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম বুড়িচংয়ের নিমসার বাজার সংলগ্ন কোরপাই এলাকায় গোপনে ডিউটি করতে থাকি। সংবাদদাতার তথ্যমতে সকাল ১০টার দিকে কুমিল্লা হতে ঢাকাগামী তিস্তা এক্সক্লুসিভ বাসে অভিযান পরিচালনা করি।

এসময় বাসের ই-১ সিটে বসা এক লোকের স্কুল ব্যাগ থেকে স্কচ ট্যাপ মোড়ানো ৩১ হাজার ৬ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।

এই বিষয়ে জানতে চাইলে অভিযান পরিচালনাকারী এস আই মো. মুরাদ হোসেন আরো বলেন, আসামি জানায় সে ইয়াবাগুলো চট্টগ্রাম হতে কুমিল্লার দাউদকান্দি থানার গৌরীপুর এলাকায় নিয়ে যাবে।

সেখান থেকে অপর মাদক কারবারীদের সাথে সেগুলো ঢাকায় নিয়ে যাবে। সেই মোতাবেক অন্যান্য আসামিদের ধরার জন্য গ্রেপ্তারকৃত আসামিকে নিয়ে গৌরীপুর এলাকায় গোপনে ডিউটি করি। কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে তারা সরে যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, এ বিষয়ে আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে এর সাথে আর কে কে জড়িত আছে সেটি নিশ্চিত করবে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিক্ষিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসা সুপার; দেখে পেলায় শিক্ষার্থীকে পিটিয়ে আহত..

লাকসাম রেলওয়ে পুলিশের সামনেই ভারতীয় অবৈধ পথে আসা পুলিশকে টাকা দিয়ে প্রকাশ্যেই হচ্ছে চিনি পাছার।

ঐক্য -ই পরিবর্তন আবারও প্রমানিত।

রাজধানীর জুরাইনে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন.

লোকসভা ভোটে কতজন মুসলিম প্রার্থী জিতলেন

লোকসভা ভোটে কতজন মুসলিম প্রার্থী জিতলেন

এনসিপি থেকে পদত্যাগ করলেন আরেক শীর্ষ নেতা!

এমপি আনোয়ারুল হত্যা: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন তানভীর

এমপি আনোয়ারুল হত্যা: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন তানভীর

কুমিল্লায় রথযাত্রা মহোৎসব আজ

কুমিল্লা জেলার লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম।

পটুয়াখালী ভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ পালিত।