ঢাকা আজ শনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ
শিরোনাম:

২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা

দাউদকান্দিতে ১০০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার জব্দ

মতলব দক্ষিণে গৃহবধূর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী ও শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আদালতের নির্দেশকে পাত্তাই দিলোনা শাহরাস্তি থানা পুলিশ! মিথ্যা আশা দিয়ে মায়ের বুক খালি করে ৭ বছরের শিশু সাবিনা কে পাঠিয়ে দিলো বিদেশে!

বিশ্বাস ভিত্তিক সমন্বিত শিক্ষাকারিকুলাম চালু করার আহ্বান দারুল আজহার মডেল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় অতিথিবৃন্দ

অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন প্রতিচ্ছবি: কান্দিরপাড়ের জনমনে স্থান করে নিয়েছেন, যাকে চেয়ারম্যান হিসেবে চায় জনগণ তিনি মোঃ সেলিম রানা

লাকসামে প্রবাসীর পরকীয়ায় ভাঙলো সংসার: আদালতের নির্দেশে নানার বাড়ি থেকে নাবালিকা আনিকাকে উদ্ধার করলো পুলিশ!

মনোহরগঞ্জে ২৪ ঘন্টার মধ্যেই মোটরসাইকেল কোম্পানীগঞ্জে উদ্ধার: গ্রেফতার ১, চক্রের বাকিদের খোঁজে পুলিশ

প্রতিবেদক
bbcbarta
জুলাই ১১, ২০২৬ ১০:৩০ পূর্বাহ্ণ

এম এ কাদের অপুঃ

কুমিল্লার মনোহরগঞ্জ থেকে চুরি হওয়া একটি দামী মোটরসাইকেল মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পার্শ্ববর্তী নোয়াখালী জেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় চোর চক্রের অন্যতম সক্রিয় সদস্য মোঃ ইমরাজ খান পিন্টু (৪২)-কে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই (২০২৬) দিবাগত গভীর রাতে মনোহরগঞ্জ থানাধীন ঝলম দক্ষিণ ইউনিয়নের কেশতলা গ্রামের হাজী বাড়ির বাসিন্দা শামীম আলম সৈকতের বসতবাড়িতে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোরেরা ভবনের কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং সিঁড়ি কোঠায় লক করে রাখা শামীমের ব্যবহৃত ‘Suzuki Monotone 155 CC’ মোটরসাইকেলটি চুরি করে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করেন।

প্রযুক্তির সহায়তায় সাঁড়াশি অভিযান মামলার পর কুমিল্লার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দিক-নির্দেশনায় তদন্তে নামে মনোহরগঞ্জ থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ সুদীপ্ত শাহীন ও এএসআই (নিঃ) মোছলেহ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মাঠে নামে। আধুনিক তথ্য-প্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে চোর চক্রের অবস্থান শনাক্ত করে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে কোম্পানীগঞ্জের চরপারবতী ইউনিয়নের চরপারবতী গ্রাম থেকে মৃত আব্দুল গফুরের ছেলে মোঃ ইমরাজ খান পিন্টুকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে পিন্টু চুরির দায় স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৮ জুলাই রাতে তার নিজ বসতবাড়ি থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

মনোহরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এই আন্তঃজেলা চোর চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেফতার এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকদের ঐক্যবদ্ধ কাজ করলে সমাজ ও রাস্ট্র পরিবর্তন হবে- সাংবাদিকনেতা মোশারফ.

সাবেক ইউপি সদস্যের বসত ঘর পুড়ে ছাই।

ভালুকায় রাস্তা বন্ধ করার অভিযোগ..

বরুড়ায় ঝগড়ার জেরে পিটিয়ে হ/ত্যা: আহত ৩, এলাকায় উত্তেজনা

মাদকবিরোধী অভিযানে ডিএনসি- কুমিল্লার হাতে কেজি ০৭ গাঁজাসহ ০১ জন আটক।

এমপি আনোয়ারুল হত্যা: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন তানভীর

এমপি আনোয়ারুল হত্যা: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন তানভীর

জন্ম নিবন্ধনে ‘ উদ্যোক্তা নয়ন সিন্ডিকেট’: সরকারি ফি ৫০ হলেও আদায় হচ্ছে ৫০০ টাকা

৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় বিএমএসএফের উদ্বেগ, হয়রানি না করার দাবি!

হাসপাতালের সভাপতি মন্ত্রী, সহ-সভাপতি এমপি

পুলিশ পরিচয়ে ডাকাতি, প্রধান আসামি গ্রেফতার