ঢাকা আজ শনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ
শিরোনাম:

২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা

দাউদকান্দিতে ১০০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার জব্দ

মতলব দক্ষিণে গৃহবধূর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী ও শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আদালতের নির্দেশকে পাত্তাই দিলোনা শাহরাস্তি থানা পুলিশ! মিথ্যা আশা দিয়ে মায়ের বুক খালি করে ৭ বছরের শিশু সাবিনা কে পাঠিয়ে দিলো বিদেশে!

বিশ্বাস ভিত্তিক সমন্বিত শিক্ষাকারিকুলাম চালু করার আহ্বান দারুল আজহার মডেল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় অতিথিবৃন্দ

অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন প্রতিচ্ছবি: কান্দিরপাড়ের জনমনে স্থান করে নিয়েছেন, যাকে চেয়ারম্যান হিসেবে চায় জনগণ তিনি মোঃ সেলিম রানা

লাকসামে প্রবাসীর পরকীয়ায় ভাঙলো সংসার: আদালতের নির্দেশে নানার বাড়ি থেকে নাবালিকা আনিকাকে উদ্ধার করলো পুলিশ!

২১ মামলার মূলহোতাসহ ৯ জন ডাকাত ও চোর গ্রেফতার

প্রতিবেদক
bbcbarta
জুলাই ১১, ২০২৬ ৯:৫৮ পূর্বাহ্ণ

এম এ কাদের অপুঃ 

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক ও ধারাবাহিক অভিযানে আন্তঃজেলা স্বর্ণ চোর ও ডাকাত চক্রের মূলহোতাসহ মোট ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ সাজেদুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব মোঃ সাইফুল ইসলাম ও তাঁর বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। চট্টগ্রাম জেলার হাটহাজারী এবং কুমিল্লা জেলার বুড়িচং, সদর দক্ষিণ ও কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ভিন্ন ভিন্ন চুরি ও ডাকাতি মামলার ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়।

স্বর্ণ চুরির চাঞ্চল্যকর তথ্য ও আসামিদের বিবরণ:

গ্রেফতারকৃতরা হলেন, মুরাদনগরের মোঃ আলাউদ্দিন (৩০), মোঃ আনিছ (২৯), মোঃ আলী আক্কাস (৩৫), ভোলা সদরের সুমন (৩০), দাউদকান্দির মোঃ রবিউল আওয়াল (৩৭) এবং চাঁদপুরের মোঃ করিম ওরফে আব্দুল মতিন (২৯)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন আসামি গৌরীপুর বাজার ও সুনামগঞ্জের চাঞ্চল্যকর স্বর্ণ চুরির ঘটনার সাথে সরাসরি জড়িত। আসামিদের মধ্যে মোঃ আলাউদ্দিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২১টি এবং মোঃ আনিসের বিরুদ্ধে ১৭টি স্বর্ণ চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। চক্রের বাকি সদস্যদের নামেও একাধিক মামলা রয়েছে।

মারামারি ও পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফতার:

অন্য একটি অভিযানে, দাউদকান্দি মডেল থানার এসআই (নিঃ) মনির হোসেন ও সঙ্গীয় ফোর্স ১১ জুলাই রাত ৩:৩০ মিনিটে জিংল্যাতলী এলাকায় অভিযান চালিয়ে একটি মারামারি মামলার এজাহারনামীয় দুই আসামি মোঃ আলম (৫৫) ও তাঁর স্ত্রী ফাতেমা বেগম (৪৫)-কে গ্রেফতার করেন।

এছাড়া, ১০ জুলাই রাত ১০:৩০ মিনিটে এসআই (নিঃ) রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ ডিউটি করাকালে ২টি জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ রুবেল (২৬)-কে দাউদকান্দির চরকখোলা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হন।

দাউদকান্দি মডেল থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লাকসামের ৪ চাদাবাজের বিরুদ্ধে সাইবার ট্রাইবুনালে সাংবাদিকের মামলা।

নওগাঁর রাণীনগরে পথ অবরোধ করে ছিনতাই।

কুমিল্লায় সীমান্তবর্তী বনাঞ্চল থেকে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

রাজধানীর জুরাইনে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন.

কেন্দ্র ঘোষিত কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্রদের পাল্টা কমিটি গঠন।

নাঙ্গলকোটে ভন্ড পীর টিপুর ওরশ পন্ড; তৌহিদী জনতার হামলায় নারীসহ আহত-১৩

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর ভারত না চীন?

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি ৯ জুন পাবনায় যাচ্ছেন

বরুড়ায় রেমিট্যান্স যোদ্ধা সংস্থার ফলজ বৃক্ষ বিতরণ

পটুয়াখালী ভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ পালিত।