ঢাকা আজ বুধবার , ১৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ
শিরোনাম:

২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা

দাউদকান্দিতে ১০০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার জব্দ

মতলব দক্ষিণে গৃহবধূর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী ও শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আদালতের নির্দেশকে পাত্তাই দিলোনা শাহরাস্তি থানা পুলিশ! মিথ্যা আশা দিয়ে মায়ের বুক খালি করে ৭ বছরের শিশু সাবিনা কে পাঠিয়ে দিলো বিদেশে!

বিশ্বাস ভিত্তিক সমন্বিত শিক্ষাকারিকুলাম চালু করার আহ্বান দারুল আজহার মডেল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় অতিথিবৃন্দ

অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন প্রতিচ্ছবি: কান্দিরপাড়ের জনমনে স্থান করে নিয়েছেন, যাকে চেয়ারম্যান হিসেবে চায় জনগণ তিনি মোঃ সেলিম রানা

লাকসামে প্রবাসীর পরকীয়ায় ভাঙলো সংসার: আদালতের নির্দেশে নানার বাড়ি থেকে নাবালিকা আনিকাকে উদ্ধার করলো পুলিশ!

মহিলা কলেজের প্রভাষক খুন।

প্রতিবেদক
bbcbarta
জুন ১৭, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ণ

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি। নওগাঁর আত্রাইয়ে বড় শিমলা মহিলা কলেজের এক প্রভাষককে নির্মমভাবে হত্যা করে রেললাইনের পাশে ফেলে রেখে গেছে দুষ্কৃতকারীরা। নিহত ব্যক্তি একজন হজ্ব কাফেলারও মোয়াল্লেম ছিলেন। গত মঙ্গলবার (১৬ জুন) ২০২৬ ইং দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার ভরমাধাইমুড়ি ও শাহাগোলার মাঝামাঝি রেললাইনের পাশে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
​
নিহত প্রভাষক নেয়ামুল বাশী (৫০) রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকরা গ্রামের মৃত নজিবর রহমান দেওয়ানের ছেলে। তিনি আত্রাই উপজেলার বড় শিমলা মহিলা কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন এবং বর্তমানে নওগাঁ সদর উপজেলার চকরামপুর মহল্লায় বসবাস করতেন।
​
নিহতের ছোট ভাই মিজানুর রহমান জানান, মঙ্গলবার (১৬ জুন) রাত ৮টার দিকে নেয়ামুল বাশী আত্রাই থেকে নওগাঁর উদ্দেশ্যে রওনা হন। রওনা হওয়ার সময় পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় তিনি জানিয়েছিলেন যে, নওগাঁয় পৌঁছে তিনি এশার নামাজ আদায় করবেন। কিন্তু এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

​পরদিন বুধবার (১৭ জুন) ভোর ৫টার দিকে স্থানীয়রা রেললাইন ধারে হাঁটার সময় ভরমাধাইমুড়ি ও শাহাগোলার মধ্যবর্তী রেললাইনের পূর্বপাশে লাশটি পড়ে থাকতে দেখেন। মহুুর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন। নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাতের চিহ্ন রয়েছে।
​
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম জানান, যেহেতু লাশটি রেললাইনের পাশে পাওয়া গেছে, তাই আইনানুযায়ী রেলওয়ে পুলিশ বিষয়টি দেখছে। ​সান্তাহার রেলওয়ে থানার (ওসি) মো. হাবিবুর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে নিয়মিত হত্যা মামলা রুজু করা হবে। এবং তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। ​এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতের স্বজন ও এলাকাবাসী দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয় ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত – পাঠদান ব্যাহত।

ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার হুমকি দেন ইউএনও

লাকসাম রেলওয়ে পুলিশের সামনেই ভারতীয় অবৈধ পথে আসা পুলিশকে টাকা দিয়ে প্রকাশ্যেই হচ্ছে চিনি পাছার।

সিজারের পর প্রসূতির মৃত্যু: চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

নগরীর উনাইসারে আবু মিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

দুই বান্ধবীকে ধর্ষণ করলো বন্ধু, মামলায় গ্রেফতার মা, চলছে সত্য উদঘাটনে অনুসন্ধান.

লাকসাম প্রেস ক্লাবে নবাগত সদস‍্যদের বরণ অনুষ্ঠানে সাংবাদিকদের মিলনমেলা।

কাঁপছে গোপালগঞ্জ!!

শরীয়তপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত.

সাংবাদিক নাইমুল ইসলাম খান ও সুভাষ সিংহের বিরুদ্ধে হত্যা মামলা.