ঢাকা আজ বুধবার , ১০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ
শিরোনাম:

২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা

দাউদকান্দিতে ১০০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার জব্দ

মতলব দক্ষিণে গৃহবধূর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী ও শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আদালতের নির্দেশকে পাত্তাই দিলোনা শাহরাস্তি থানা পুলিশ! মিথ্যা আশা দিয়ে মায়ের বুক খালি করে ৭ বছরের শিশু সাবিনা কে পাঠিয়ে দিলো বিদেশে!

বিশ্বাস ভিত্তিক সমন্বিত শিক্ষাকারিকুলাম চালু করার আহ্বান দারুল আজহার মডেল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় অতিথিবৃন্দ

অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন প্রতিচ্ছবি: কান্দিরপাড়ের জনমনে স্থান করে নিয়েছেন, যাকে চেয়ারম্যান হিসেবে চায় জনগণ তিনি মোঃ সেলিম রানা

লাকসামে প্রবাসীর পরকীয়ায় ভাঙলো সংসার: আদালতের নির্দেশে নানার বাড়ি থেকে নাবালিকা আনিকাকে উদ্ধার করলো পুলিশ!

কুমিল্লায় অবৈধ যানবাহনের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি!

প্রতিবেদক
bbcbarta
জুন ১০, ২০২৬ ৪:৫০ পূর্বাহ্ণ

এম এ কাদের অপু:

কুমিল্লার বিশ্বরোড থেকে নাথেরপেটুয়া রুটে অবাধে চলাচলকারী অবৈধ সিএনজি, ট্রাক্টর ও পিকআপ ভ্যানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় এক স্থানীয় সাংবাদিককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি অবৈধ পরিবহন সিন্ডিকেটের সাথে জড়িত বলে জানা গেছে। এই ঘটনার পর স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কুমিল্লা বিশ্বরোড থেকে নাথেরপেটুয়া আঞ্চলিক সড়কটিতে লাইসেন্স ও ফিটনেসবিহীন অবৈধ সিএনজি অটোরিকশা, মাটি কাটার ট্রাক্টর এবং বেপরোয়া পিকআপ ভ্যান চলাচল করে আসছিল। এর ফলে ওই রুটে প্রতিনিয়ত তীব্র যানজট ও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটছিল। এই জনদুর্ভোগ নিয়ে সম্প্রতি একজন নির্ভীক সাংবাদিক হিসেবে মাঠপর্যায়ে অনুসন্ধান চালিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করেন।

সংবাদটি প্রকাশের পর ক্ষিপ্ত হয়ে ওঠে ওই রুটের অবৈধ পরিবহন নিয়ন্ত্রণকারী চক্রটি। এরই ধারাবাহিকতায় চক্রের অন্যতম মূল হোতা (ছবিতে প্রদর্শিত ব্যক্তি) ওই সাংবাদিককে উদ্দেশ্য করে অত্যন্ত নোংরা ভাষায় গালিগালাজ করে এবং তাকে সশরীরে দেখে নেওয়ার পাশাপাশি প্রকাশ্যে প্রাণনাশের হুমকি প্রদান করে।

সাংবাদিককে এভাবে প্রকাশ্যে হুমকি দেওয়ার ঘটনাটিকে স্বাধীন সাংবাদিকতা এবং বাকস্বাধীনতার ওপর সরাসরি নগ্ন হামলা হিসেবে দেখছেন সচেতন মহল। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক ও মানবাধিকার সংগঠন গুলোর নেতাকর্মীরা।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সংবাদকর্মীকে এভাবে প্রাণনাশের হুমকি দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন বিভিন্ন সংগঠন।

ভুক্তভোগী সাংবাদিক নিজের নিরাপত্তা নিয়ে আশংকায় থাকায় আজ ১০/০৬/২০২৬ ইং তারিখে কুমিল্লার আদালতে মামলা দায়ের করেন। মামলা নং ৩৪. ✍️✍️✍️

#journalism #journal #writer #NewsUpdate #BreakingNews

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে সিরাত পাঠ প্রতিযোগিতার পুরষ্কার প্রদান।

আসিফ নজরুলকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সমন্বয়ক রিফাত!

আদালতের নির্দেশকে পাত্তাই দিলোনা শাহরাস্তি থানা পুলিশ! মিথ্যা আশা দিয়ে মায়ের বুক খালি করে ৭ বছরের শিশু সাবিনা কে পাঠিয়ে দিলো বিদেশে!

অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন প্রতিচ্ছবি: কান্দিরপাড়ের জনমনে স্থান করে নিয়েছেন, যাকে চেয়ারম্যান হিসেবে চায় জনগণ তিনি মোঃ সেলিম রানা

ইতিহাসের পাতায় নাম লেখাতে পারলোনা লাকসাম.

মুসলমান মেয়ে হিন্দু প্রেমিককে বিয়ের দাবী, প্রেমিকের বাড়িতে অনশন, আত্মগোপনে পরিবারসহ হিন্দু যুবক 

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে আবারও সাফল্য: ৭০০ ইয়াবা ও ১০ বোতল স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার!

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা

হাসপাতালের সভাপতি মন্ত্রী, সহ-সভাপতি এমপি

দাউদকান্দিতে ১০০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার জব্দ