ঢাকা আজ বৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ
শিরোনাম:

২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা

দাউদকান্দিতে ১০০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার জব্দ

মতলব দক্ষিণে গৃহবধূর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী ও শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আদালতের নির্দেশকে পাত্তাই দিলোনা শাহরাস্তি থানা পুলিশ! মিথ্যা আশা দিয়ে মায়ের বুক খালি করে ৭ বছরের শিশু সাবিনা কে পাঠিয়ে দিলো বিদেশে!

বিশ্বাস ভিত্তিক সমন্বিত শিক্ষাকারিকুলাম চালু করার আহ্বান দারুল আজহার মডেল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় অতিথিবৃন্দ

অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন প্রতিচ্ছবি: কান্দিরপাড়ের জনমনে স্থান করে নিয়েছেন, যাকে চেয়ারম্যান হিসেবে চায় জনগণ তিনি মোঃ সেলিম রানা

লাকসামে প্রবাসীর পরকীয়ায় ভাঙলো সংসার: আদালতের নির্দেশে নানার বাড়ি থেকে নাবালিকা আনিকাকে উদ্ধার করলো পুলিশ!

কুমিল্লা জেলার লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম।

প্রতিবেদক
bbcbarta
আগস্ট ১৫, ২০২৪ ৫:৪০ অপরাহ্ণ

বৃহস্পতিবার (১৫ আগস্ট ২০২৪) বিকাল সাড়ে ৪টায় কুমিল্লা জেলাধীন লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পরিদর্শন করেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম। এ সময় তিনি লাকসাম ক্রসিং হাইওয়ে থানায় উপস্থিত অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন এবং ফোর্সের সার্বিক কল্যাণ, ছুটি, মহাসড়কের শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে আলোচনা পূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বলেন, আমাদেরকে সৎভাবে এবং স্বাধীন ভাবে জনগণের সেবা করতে হবে। আমরা সম্মানের সাথে নিজ কর্মস্থলে থেকে কাজ করতে চাই। কাউকে অহেতুক হয়রানি করা থেকে বিরত থাকতে হবে। পুলিশকে জনগনের সাথে বন্ধু ভাবাপন্ন মন নিয়ে কাজ করতে হবে। সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে জনগনের চাহিদা মোতাবেক এবং তাদের সাথে মিলেমিশে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশের সেবার মান বৃদ্ধি এবং কাংখিত সেবা নিশ্চিত করতে হবে। কোন কিছুর বিনিময়ে প্রলুব্ধ হয়ে কোন মানুষ অথবা কোন যানবাহন অন্যায় ভাবে আটক, মিথ্যা মামলা বা অহেতুক প্রসিকিউশন এবং চার্জশিট দেওয়ার ভয় দেখিয়ে হয়রানি করা যাবেনা। এ সময় তিনি আরও বলেন, যেই জনগনের ট্যাক্সের টাকায় আমাদের বেতন দেয়া হয়, সেই জনগনের প্রতি ন্যায় বিচার করে তাদের আস্থাভাজন হতে হবে। আমরা জনগনকে সাথে নিয়ে সমাজ থেকে সকল প্রকার অপরাধ মূলক কার্যকলাপ দূর করতে চাই।

সঠিক ভাবে আইনপ্রয়োগের কড়া নির্দেশ।

অপরাধীকে আইনের আওতায় এনে তাদেরকে সংশোধনের চেষ্টা করতে হবে, এক্ষেত্রে কোন নিরাপরাধ ব্যাক্তি যাতে হয়রানির শিকার না হয়, সে দিকে বিশেষ ভাবে নজর দিতে হবে। সততার সাথে কাজ করলে জনগণ সঠিক সেবা থেকে বঞ্চিত হবেনা। এ সময় অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম লাকসাম ক্রসিং হাইওয়ে থানাধীন গুরুত্বপূর্ণ পয়েন্ট সমূহের ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সকল অফিসারদের নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মো: মুরশেদুল আলম ভূইয়া, অফিসার ইনচার্জ, লাকসাম ক্রসিং হাইওয়ে থানা এবং লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি–২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

সাংবাদিক নাইমুল ইসলাম খান ও সুভাষ সিংহের বিরুদ্ধে হত্যা মামলা.

লাকসামে ১ম স্ত্রীর ১৫ লাখ টাকা নিয়ে প্রবাসে আছে স্বামী: স্বামী সংসার থাকা হিন্দু থেকে মুসলিম হওয়া নারীকে বিয়ে:: মোতালেব! পর্ব-১

ঈদে অতিরিক্ত মাংস খেয়ে ১২০০ জন হাসপাতালে…

সাংবাদিক নেতা মুহাম্মদ আলতাফ হোসেন এর মৃত্যুতে কুমিল্লা বিভাগীয় কমিটির শোক।

দেশ পুনরায় স্বাধীন হলেও চাঁদাবাজি বন্ধ হয় সদর দক্ষিণ মডেল থানা পুলিশের।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের এক আলোচনা সভায় বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আওয়ামী লীগের জন্য সর্বশক্তি নিয়োগ করেছিলেন বেনজীর, অভিযোগ মির্জা ফখরুলের

এনসিপি থেকে পদত্যাগ করলেন আরেক শীর্ষ নেতা!

ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে সিরাত পাঠ প্রতিযোগিতার পুরষ্কার প্রদান।

হাসপাতালের সভাপতি মন্ত্রী, সহ-সভাপতি এমপি