ঢাকা আজ বুধবার , ২১ আগস্ট ২০২৪
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ

সাংবাদিক নাইমুল ইসলাম খান ও সুভাষ সিংহের বিরুদ্ধে হত্যা মামলা.

প্রতিবেদক
bbcbarta
আগস্ট ২১, ২০২৪ ৮:১১ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে গুলিতে সাজ্জাদ হোসেন নিহতের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা ছাড়াও সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিক নাঈমুল ইসলাম খান ও সাংবাদিক সুভাষ সিংহকে আসামি করা হয়েছে।

গতকাল ২০ আগস্ট (মঙ্গলবার) দুপুরে নিহত সাজ্জাদ হোসেনের সহধর্মিণী জিতু বেগম বাদী হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত কোতোয়ালীতে মামলাটি করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন বকুল গণমাধ্যমকে জানান, গত ১৯ জুলাই পুলিশ এবং আওয়ামীলীগের নেতাকর্মীরা নির্বিচারে গুলি চালিয়ে রাজমিস্ত্রী সাজ্জাদকে নির্মমভাবে খুন করে। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হকসহ আওয়ামী লীগ ও তার সমমনা দলের নেতাদের আসামি করা হয়েছে। সে তালিকায় আছেন হাসানুল হক ইনু-রাশেদ খান মেননও।

আসামির তালিকায় আরও রয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত, আওয়ামী লীগ নেত্রী অপু উকিল, সাবেক এমপি আহসানুল হক চৌধুরীর ডিউক, জাকির হোসেন সরকার, আসাদুজ্জামান বাবলু, টুটুল চৌধুরীসহ ৫৭ জন। এ ছাড়া অজ্ঞাত ৩০০ জনকেও আসামি করা হয়েছে। মামলাটি গ্রহণ করে আদালত কোতোয়ালী থানাকে রেকর্ড করার নির্দেশ দেন। এ নিয়ে রংপুরে মোট পাঁচটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে সাজ্জাদ হোসেন নিহতের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা ছাড়াও সাংবাদিক সুভাষ সিংহ রায় ও সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খানকে আসামি করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রতিপক্ষের হামলায় আহত হয়েও মামলার শিকার

শ্রদ্ধা ও ভালো্বাসায় নার্গিস আফজালকে চিরো বিদায়.

দেশ পুনরায় স্বাধীন হলেও চাঁদাবাজি বন্ধ হয় সদর দক্ষিণ মডেল থানা পুলিশের।

লোকসভা ভোটে কতজন মুসলিম প্রার্থী জিতলেন

লোকসভা ভোটে কতজন মুসলিম প্রার্থী জিতলেন

মনের গভীর থেকে ঈদ মোবারক।

সাহিত্যের বাজারে ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটরদের দখলদারি! মেধার সংকট, প্রকাশনীর বানিজ্য নাকি রুচির দুর্ভিক্ষ?

লাকসামে গৃহবধূকে জোরপূর্বক তালাক ও স্বামীকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ !

রাজধানীর জুরাইনে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন.

কেন্দ্র ঘোষিত কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্রদের পাল্টা কমিটি গঠন।

৫ দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন.