ঢাকা আজ বুধবার , ১৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ
শিরোনাম:

২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা

দাউদকান্দিতে ১০০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার জব্দ

মতলব দক্ষিণে গৃহবধূর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী ও শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আদালতের নির্দেশকে পাত্তাই দিলোনা শাহরাস্তি থানা পুলিশ! মিথ্যা আশা দিয়ে মায়ের বুক খালি করে ৭ বছরের শিশু সাবিনা কে পাঠিয়ে দিলো বিদেশে!

বিশ্বাস ভিত্তিক সমন্বিত শিক্ষাকারিকুলাম চালু করার আহ্বান দারুল আজহার মডেল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় অতিথিবৃন্দ

অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন প্রতিচ্ছবি: কান্দিরপাড়ের জনমনে স্থান করে নিয়েছেন, যাকে চেয়ারম্যান হিসেবে চায় জনগণ তিনি মোঃ সেলিম রানা

লাকসামে প্রবাসীর পরকীয়ায় ভাঙলো সংসার: আদালতের নির্দেশে নানার বাড়ি থেকে নাবালিকা আনিকাকে উদ্ধার করলো পুলিশ!

হাসপাতালের সভাপতি মন্ত্রী, সহ-সভাপতি এমপি

প্রতিবেদক
bbcbarta
জুন ১৭, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ণ

 

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দিনাজপুর -৬ আসনের জাতীয় সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন, এমপি এবং সহ-সভাপতি হিসেবে দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম-কে মনোনয়ন প্রদান করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সম্প্রতি স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ মনোনয়নের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়,দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’-তে নির্দেশক্রমে সভাপতি ও সহ-সভাপতি হিসেবে তাদের মনোনয়ন প্রদান করা হয়েছে।

উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ চিকিৎসা প্রতিষ্ঠান দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিদিন হাজারো রোগীকে চিকিৎসাসেবা প্রদান করে থাকে। হাসপাতালটির সার্বিক ব্যবস্থাপনা, সেবার মান উন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন, এমপি এবং সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে হাসপাতালের চলমান উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে। বিশেষ করে জনবল সংকট নিরসন, আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং রোগীদের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

দিনাজপুরসহ আশপাশের বিভিন্ন জেলার সাধারণ মানুষ এই হাসপাতালের ওপর নির্ভরশীল। তাই নতুন নেতৃত্বের মাধ্যমে হাসপাতালটি আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব চিকিৎসা প্রতিষ্ঠানে পরিণত হবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন সচেতন মহল।

নতুন সভাপতি ও সহ-সভাপতিকে অভিনন্দন জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, হাসপাতালের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে তাদের অভিজ্ঞতা এবং নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে সিরাত পাঠ প্রতিযোগিতার পুরষ্কার প্রদান।

টঙ্গীতে সাংবাদিক  জয়নাল আবেদীনের বাসায় দুর্বৃত্তদের হামলা!

মহিলা কলেজের প্রভাষক খুন।

লালমাই উপজেলা যুবদল নেতা জহিরের শুভেচ্ছা।

জনগণের সেবায় নিবেদিত প্রাণ, আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব স্বপন কুমার মজুমদার 🌹

কুমিল্লায় স্কুল ছাত্রকে বলাৎকার করে হত্যা; গ্রেপ্তার এক।

এনসিপি থেকে পদত্যাগ করলেন আরেক শীর্ষ নেতা!

বেনাপোল দিয়ে ভারত থেকে ১ হাজার ৬৫৫ মেট্রিক টন চাল আমদানি।

কদমরসুলে বাহিরে তালা, ভিতরে খেলা তারই নাম কৌপ্পার মাদক ও জুয়ার মেলা।

লাকসামে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী নিহত.