ঢাকা আজ সোমবার , ৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ
শিরোনাম:

২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা

দাউদকান্দিতে ১০০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার জব্দ

মতলব দক্ষিণে গৃহবধূর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী ও শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আদালতের নির্দেশকে পাত্তাই দিলোনা শাহরাস্তি থানা পুলিশ! মিথ্যা আশা দিয়ে মায়ের বুক খালি করে ৭ বছরের শিশু সাবিনা কে পাঠিয়ে দিলো বিদেশে!

বিশ্বাস ভিত্তিক সমন্বিত শিক্ষাকারিকুলাম চালু করার আহ্বান দারুল আজহার মডেল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় অতিথিবৃন্দ

অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন প্রতিচ্ছবি: কান্দিরপাড়ের জনমনে স্থান করে নিয়েছেন, যাকে চেয়ারম্যান হিসেবে চায় জনগণ তিনি মোঃ সেলিম রানা

লাকসামে প্রবাসীর পরকীয়ায় ভাঙলো সংসার: আদালতের নির্দেশে নানার বাড়ি থেকে নাবালিকা আনিকাকে উদ্ধার করলো পুলিশ!

মাদরাসার তিনজনসহ মোট পাঁচ শিশু নিখোঁজ । এলাকাবাসীর উদ্বেগ 

প্রতিবেদক
bbcbarta
জুন ৮, ২০২৬ ১২:৩০ অপরাহ্ণ

মনিরুজ্জামান মনির, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলায় মাত্র দুই দিনের ব্যবধানে একই মাদরাসার তিনজনসহ মোট পাঁচ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

নিখোঁজ শিশুদের মধ্যে রয়েছে উপজেলার পাঁচগাঁও এলাকার খন্দকার মোবারক হোসেনের ছেলে খন্দকার মাশরাফি (১২), উকিল মিয়ার ছেলে রাব্বানী (১০), মানিক মিয়ার ছেলে তোফায়েল (১২) এবং আব্দুল আওয়ালের ছেলে রাসেল (১৪)। এছাড়াও পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকার আব্দুল হাইয়ের ছেলে ইসরাফিল হোসেন নিখোঁজ হয়েছে। সে ২৪ পারা কোরআনের হাফেজ।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৬ জুন শনিবার দুপুরে নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজার এলাকার তাহফিজুল কোরআন মডেল মাদরাসা থেকে বের হওয়ার পর খন্দকার মাশরাফি নিখোঁজ হয়। পরদিন রোববার দুপুরে পাঁচগাঁও ইকরা তালিমুল নূরানীয়া মাদরাসা থেকে বের হয়ে রাব্বানী, তোফায়েল ও রাসেল নামে আরও তিন মাদরাসাছাত্র নিখোঁজ হয়। মাদরাসা থেকে বের হওয়ার পর তারা আর বাড়িতে ফিরে আসেনি। এর আগে ইসরাফিল আরো এক শিশু গত ২৭ মে নিঁখোজ হয়।

স্বজনরা জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশুদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তারা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের ছবি ও পরিচয় প্রকাশ করে সন্ধান চাওয়া হচ্ছে।

স্থানীয়দের দাবি, অল্প সময়ের ব্যবধানে একাধিক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত শিশুদের উদ্ধার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা জানায়, বিষয়টি খতিয়ে দেখছি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় কয়েকটি সাধারণ ডায়েরি হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লাকসামে প্রবাসীর পরকীয়ায় ভাঙলো সংসার: আদালতের নির্দেশে নানার বাড়ি থেকে নাবালিকা আনিকাকে উদ্ধার করলো পুলিশ!

হাসপাতালের সভাপতি মন্ত্রী, সহ-সভাপতি এমপি

অটোরিকশা ছিনতাই ৩ আসামি গ্রেপ্তার, ছিনতাইকৃত অটোরিকশা ও ব্যবহৃত চাপাতি উদ্ধার!

লাকসাম প্রেস ক্লাবে নবাগত সদস‍্যদের বরণ অনুষ্ঠানে সাংবাদিকদের মিলনমেলা।

বরুড়া নির্বাচন অফিসে ৫০ হাজার টাকায় ‘পরিচয় বিক্রি! প্রকাশ্যে আইনের কবর-ভোটার আইডি এখন ঘুষের পণ্য” পর্ব-১

লাকসাম প্রেসক্লাবের কমিটি গঠন।

অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন প্রতিচ্ছবি: কান্দিরপাড়ের জনমনে স্থান করে নিয়েছেন, যাকে চেয়ারম্যান হিসেবে চায় জনগণ তিনি মোঃ সেলিম রানা

কুমিল্লায় ৩১ হাজার ৬শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১.

কুমিল্লায় স্কুল ছাত্রকে বলাৎকার করে হত্যা; গ্রেপ্তার এক।

চৌদ্দগ্রামে যুব সম্মেলন’র সার্বিক প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়.