ঢাকা আজ বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ
শিরোনাম:

২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা

দাউদকান্দিতে ১০০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার জব্দ

মতলব দক্ষিণে গৃহবধূর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী ও শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আদালতের নির্দেশকে পাত্তাই দিলোনা শাহরাস্তি থানা পুলিশ! মিথ্যা আশা দিয়ে মায়ের বুক খালি করে ৭ বছরের শিশু সাবিনা কে পাঠিয়ে দিলো বিদেশে!

বিশ্বাস ভিত্তিক সমন্বিত শিক্ষাকারিকুলাম চালু করার আহ্বান দারুল আজহার মডেল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় অতিথিবৃন্দ

অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন প্রতিচ্ছবি: কান্দিরপাড়ের জনমনে স্থান করে নিয়েছেন, যাকে চেয়ারম্যান হিসেবে চায় জনগণ তিনি মোঃ সেলিম রানা

লাকসামে প্রবাসীর পরকীয়ায় ভাঙলো সংসার: আদালতের নির্দেশে নানার বাড়ি থেকে নাবালিকা আনিকাকে উদ্ধার করলো পুলিশ!

চৌদ্দগ্রামে যুব সম্মেলন’র সার্বিক প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়.

প্রতিবেদক
bbcbarta
ডিসেম্বর ১৯, ২০২৪ ১:৪০ অপরাহ্ণ

কুমিল্লার চৌদ্দগ্রামে আগামী শনিবার সকালে (২১ ডিসেম্বর) এইচ জে মডেল পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঐতিহাসিক যুব সম্মেলন এর সার্বিক প্রস্তুতি বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে উপজেলা জামায়াতে ইসলাম। এবারের ঐতিহাসিক সম্মেলনে কমপক্ষে ৫০ হাজার লোকের সমাগম হবে বলে জানিয়েছেন উপজেলা নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলা জামায়াত কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ঐতিহাসিক যুব সম্মেলনের সার্বিক প্রস্তুতির বিষয়ে তথ্য জানিয়ে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মু. বেলাল হোসাইন, কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, নায়েবে আমীর কাজী মো. ইয়াছিন, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, উপজেলা উত্তরের শিবির সভাপতি নুরুল ইসলাম মোল্লা, পৌরসভা সভাপতি নূর নাদিম জিন্নাহ প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর এই প্রথম চৌদ্দগ্রামের বিশাল যুব সম্মেলনকে ঘিরে জামায়াত-শিবির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যেও উৎফুল্লতা দেখা দিয়েছে। চৌদ্দগ্রাম পৌরসভা সহ উপজেলার তেরটি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে জামায়াতের যুব বিভাগ ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রতিটি এলাকায় লাগানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও পোস্টার। ইউনিয়ন ভিত্তিক চলছে বিভিন্ন প্রচারণা সহ মোটর সাইকেল শোভাযাত্রা ও গণমিছিল। সম্মেলনের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ - অপরাধ