ঢাকা আজ সোমবার , ১৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ
শিরোনাম:

২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা

দাউদকান্দিতে ১০০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার জব্দ

মতলব দক্ষিণে গৃহবধূর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী ও শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আদালতের নির্দেশকে পাত্তাই দিলোনা শাহরাস্তি থানা পুলিশ! মিথ্যা আশা দিয়ে মায়ের বুক খালি করে ৭ বছরের শিশু সাবিনা কে পাঠিয়ে দিলো বিদেশে!

বিশ্বাস ভিত্তিক সমন্বিত শিক্ষাকারিকুলাম চালু করার আহ্বান দারুল আজহার মডেল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় অতিথিবৃন্দ

অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন প্রতিচ্ছবি: কান্দিরপাড়ের জনমনে স্থান করে নিয়েছেন, যাকে চেয়ারম্যান হিসেবে চায় জনগণ তিনি মোঃ সেলিম রানা

লাকসামে প্রবাসীর পরকীয়ায় ভাঙলো সংসার: আদালতের নির্দেশে নানার বাড়ি থেকে নাবালিকা আনিকাকে উদ্ধার করলো পুলিশ!

সেই সোহাগ মৃধা, খালেদা জিয়াকে কালো মানিক উপহার দিতে চাওয়া এখন জেলহাজতে।

প্রতিবেদক
bbcbarta
জুন ১৫, ২০২৬ ৩:১৯ পূর্বাহ্ণ

জাফরান হারুন:: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামের গরু উপহার দিয়ে আলোচনায় আসা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সোহাগ মৃধা (৩৫) কে হত্যার প্রচেষ্টা ও পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

রোববার (১৪ জুন) তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত সোহাগ মৃধা উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া ৯ নং ওয়ার্ডের মৃত বেলায়েত হোসেন মৃধার ছেলে।

পুলিশ জানায়, সোহাগ মৃধার বিরুদ্ধে সাম্প্রতিক একটি হামলা ও হত্যাচেষ্টার মামলাসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পিসিপিআর (PCPR) যাচাইয়ে তার বিরুদ্ধে মারামারি, পর্নোগ্রাফি, নারী ও শিশু নির‌্যাতন, চাঁদাবাজি, মাদক ও চুরিসহ একাধিক মামলা বিচারাধীন থাকার তথ্য পাওয়া গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ জুন বিকালে উপজেলার উত্তর ঝাটিবুনিয়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, পূর্বপরিকল্পিতভাবে একদল লোক বাদীর শ্বশুরবাড়িতে প্রবেশ করে শাহরিয়ার আহম্মেদকে টেনে-হিঁচড়ে বাইরে এনে মারধর করে। এ সময় সোহাগ মৃধা ধারাল দা দিয়ে মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে আঘাতে তার বাম চোখের ভ্রুর ওপর গুরুতর জখম হয়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে সারমিন সুলতানা ও মাহিনুর বেগমও হামলার শিকার হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, মাহিনুর বেগমের গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং নারী সদস্যদের শ্লীলতাহানির ঘটনাও ঘটে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মির্জাগঞ্জ থানার ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, সোহাগ মৃধার বিরুদ্ধে মির্জাগঞ্জ থানার মারামারি ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারার মামলা এবং পূর্বের একটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। মামলাগুলোর তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোহাগ মৃধাকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির‌্যাতন দমন আইন সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, সোহাগ মৃধা সম্প্রতি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামের একটি গরু উপহার দিয়ে স্থানীয়ভাবে আলোচনায় এসেছিলেন। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো বর্তমানে বিচারাধীন। (১৪/০৬/২০২৬)

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

২১ মামলার মূলহোতাসহ ৯ জন ডাকাত ও চোর গ্রেফতার

চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন

হরিজন পল্লী উচ্ছেদের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কাল

অপহৃত শিশু উদ্ধার, মানবপাচার মামলার আসামি আটক

শরীয়তপুরে শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ-সমাবেশ.

সাংবাদিক নাইমুল ইসলাম খান ও সুভাষ সিংহের বিরুদ্ধে হত্যা মামলা.

যৌথ বাহিনী কর্তৃক অবৈধ অস্ত্র এবং চিহ্নিত সন্ত্রাসী উদ্ধার অভিযান.

বরুড়ায় গ্যাস সিন্ডিকেটের দৌরাত্ম্য, ১৬০০ টাকায় সিলিন্ডার বিক্রি করে পকেট কাটছে তাসকিন এন্টারপ্রাইজ, দেখার মত কেউ নাই!

পরের কারণে By রাজিয়া আক্তার পপি❤️

কুমিল্লায় ৪ দফা দাবীতে ফের রাজপথে ম্যাটস শিক্ষার্থীরা।