ঢাকা আজ রবিবার , ৭ জুলাই ২০২৪ ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ

চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন

প্রতিবেদক
bbcbarta
জুলাই ৭, ২০২৪ ১০:২১ পূর্বাহ্ণ

কুমিল্লা চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে । রবিবার (৭ জুলাই ২০২৪ইং) চান্দিনা হাইস্কুল মার্কেটস্থিত অস্থায়ী কার্যালয়ে চান্দিনায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।

এ সময় উপস্থিত সকল সাংবাদিক সদস্যদের মৌখিক ভোটে সাংবাদিক কাজী আব্দুর রাজ্জাক রাশেদ (এনটিভি, আমাদের অর্থনীতি ও আমাদের নতুন সময়ের চান্দিনা প্রতিনিধি) -কে সভাপতি, সাংবাদিক মিজানুর রহমান ইমরান (আনন্দ টিভির কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি, ডেইলি অবজারভার ও রূপসী বাংলার বিশেষ প্রতিনিধি) -কে সাধারণ সম্পাদক এবং সাংবাদিক এটিএম মাজহারুল ইসলাম (দৈনিক জাতীয় অর্থনীতি ও মানবাধিকার প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার, দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি) কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

এছাড়াও সাংবাদিক একেএম আজাদ ইমরান (জাতীয় অর্থনীতি পত্রিকার বিশেষ প্রতিনিধি কুমিল্লা) -কে সহ-সভাপতি, সাংবাদিক আলিফ মাহমুদ কাউসার (৭১ বাংলা টিভি, দৈনিক বাংলাদেশ বুলেটিন ও বাংলাদেশ টুডে পত্রিকার প্রতিনিধি) -কে যুগ্ম-সাধারন সম্পাদক, সাংবাদিক আবুল কালাম আজাদ (দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার চান্দিনা উপজেলা প্রতিনিধি) -কে কোষাধ্যক্ষ এবং সাংবাদিক জহির রায়হান (দৈনিক পূর্বাশার আলো অনলাইন পোর্টালের সম্পাদক ও সাপ্তাহিক দেশপ্রিয় পত্রিকার বিশেষ প্রতিনিধি) -কে প্রচার সম্পাদক করা হয়।

চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের অন্যান্য নির্বাহী সদস্যগণ হলেন- সাংবাদিক শহিদুল ইসলাম খোকা (দৈনিক দেশসেবা ও দৈনিক সকালের শাপলা চান্দিনা প্রতিনিধি), সাংবাদিক ফখরুল ইসলাম (বঙ্গ টিভির প্রতিনিধি ও চান্দিনার সময় টোয়েন্টিফোর অনলাইন পোর্টালের সম্পাদক), সাংবাদিক মীর মোশারফ হোসেন বাবু (দৈনিক মুক্তি সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি ও গ্লোবাল সংবাদ পত্রিকার চান্দিনা প্রতিনিধি) এবং সাংবাদিক শাকিল আহমেদ (আমার সংবাদ ও ডেলি পোস্ট চান্দিনা প্রতিনিধি)।

সাধারন সভায় সভাপতি সাংবাদিক কাজী আব্দুর রাজ্জাক রাশেদ বলেন, যেকোন তথ্য বা সংবাদ প্রচারের আগে যাচাই করা প্রয়োজন। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে যে কোন অপতথ্য বা গুজব দ্রুত ছড়ায়। এতে সমাজে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, জনগণ ও দেশের ক্ষতি হয়। চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং সকলের মিলিত প্রয়াসে অপতথ্য প্রচার রোধ করতে হবে।

উক্ত সাধারন সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ১১ সদস্য বৈশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় এবং নতুন কমিটির নেতৃত্বে চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের নতুন সদস্য অর্ন্তভূক্ত করার বিষয়েও সিদ্ধান্ত গৃহিত হয়।

সর্বশেষ - ইসলাম

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা প্রেস ক্লাবে বিশিষ্টজন ও সাংবাদিকদের সাথে আমার দেশ প্রতিনিধিদের মতবিনিময়.

সাবেক ইউপি সদস্যের বসত ঘর পুড়ে ছাই।

যৌথ বাহিনী কর্তৃক অবৈধ অস্ত্র এবং চিহ্নিত সন্ত্রাসী উদ্ধার অভিযান.

ভালোবাসা আর অশেষ শুভকামনার সঙ্গে ঈদ মোবারক।

কুমিল্লার ৭ উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত।।

কিস্তির টাকা দিতে না পারায় গরু নিয়ে গেলেন এনজিও কর্মী।

মুরাদনগরে শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিকের বেঞ্চ সরবরাহ

বরুড়ায় ফেল করা ছাত্রকে টাকার বিনিময়ে ভর্তিঃ  বেপরোয়া ঘুষখোর শিক্ষক মামুন, বিচারের আশ্বাস দিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান, ধারাবাহিক পর্ব-০১.

লোকসভা ভোটে কতজন মুসলিম প্রার্থী জিতলেন

লোকসভা ভোটে কতজন মুসলিম প্রার্থী জিতলেন

চৌদ্দগ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে জোরপূর্বক অন্যের জমিতে মাটি ভরাট।