ঢাকা আজ মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ
শিরোনাম:

২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা

দাউদকান্দিতে ১০০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার জব্দ

মতলব দক্ষিণে গৃহবধূর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী ও শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আদালতের নির্দেশকে পাত্তাই দিলোনা শাহরাস্তি থানা পুলিশ! মিথ্যা আশা দিয়ে মায়ের বুক খালি করে ৭ বছরের শিশু সাবিনা কে পাঠিয়ে দিলো বিদেশে!

বিশ্বাস ভিত্তিক সমন্বিত শিক্ষাকারিকুলাম চালু করার আহ্বান দারুল আজহার মডেল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় অতিথিবৃন্দ

অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন প্রতিচ্ছবি: কান্দিরপাড়ের জনমনে স্থান করে নিয়েছেন, যাকে চেয়ারম্যান হিসেবে চায় জনগণ তিনি মোঃ সেলিম রানা

লাকসামে প্রবাসীর পরকীয়ায় ভাঙলো সংসার: আদালতের নির্দেশে নানার বাড়ি থেকে নাবালিকা আনিকাকে উদ্ধার করলো পুলিশ!

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ!

প্রতিবেদক
bbcbarta
জুলাই ৭, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
সম্প্রতি Laksham Tv নামক একটি ফেসবুক পেজে আমাকে এবং আমার ব্যক্তিগত ও পারিবারিক জীবন জড়িয়ে একটি অডিও রেকর্ড প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।
বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে এবং আমি এই সাজানো ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমি মো. গিয়াস উদ্দিন, উক্ত ফেসবুক পেজে আমার নামে যে অডিও রেকর্ডটি প্রচার করা হচ্ছে, সেটি মূলত আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে AI (Artificial Intelligence) দ্বারা তৈরি এবং সুপার এডিটিং করা একটি ভুয়া রেকর্ড এর সাথে বাস্তবতার কোনো দূরতম সম্পর্কও নেই।
প্রকৃতপক্ষে, আমার স্ত্রীর সাথে আমার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে অত্যন্ত সুসম্পর্ক ছিল। বর্তমানে সম্পূর্ণ ব্যক্তিগত ও সাময়িক কিছু কারণে আমরা আলাদা থাকছি, তবে আমাদের মধ্যে কোনো বিবাহবিচ্ছেদ (ডিভোর্স) হয়নি। অথচ একটি চক্র আমাদের এই ব্যক্তিগত বিষয়টিকে কেন্দ্র করে সমাজ ও কর্মক্ষেত্রে আমার সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
আমার সংসার ধ্বংস করার পেছনে আমার শ্বশুর, লাকসাম আমদুয়ার গ্রামের জাফর মাস্টার সবচেয়ে বেশি দায়ী। তিনি এবং তার পরিবার আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা মামলা দায়ের করে আমাকে নানাভাবে হয়রানি করছেন। শুধু তাই নয়, সামাজিকভাবে আমার মানহানি ঘটানোর উদ্দেশ্যে তারা গণমাধ্যমকর্মী ভাইদেরও নানা ধরণের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করছেন।
আমি অত্যন্ত দুঃখের সাথে অনুরোধ জানাচ্ছি, সাংবাদিক ভাইদের মহান পেশাদারিত্ব যেন কোনো ব্যক্তির ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার হাতিয়ার না হয়। যাচাই-বাছাই না করে এবং সত্যতা নিশ্চিত না হয়ে এমন ভুয়া ও এডিটেড অডিওর ওপর ভিত্তি করে সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য আমি বিনীত অনুরোধ করছি। সর্বদা সত্য ও সঠিক সংবাদ তুলে ধরাই গণমাধ্যমের মূল লক্ষ্য হওয়া উচিত।
এই ধরণের অপপ্রচার ও ডিজিটাল জালিয়াতির বিরুদ্ধে আমি আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছি। দেশবাসী, আমার সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের এই সাজানো ও ভুয়া অডিও রেকর্ডে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কবিরাজির নামে সর্বস্বান্ত হচ্ছে মানুষ: বরুড়া ও লাকসামে ‘জিন-ভূতের’ ভয় দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার হিড়িক!

মুসলমান মেয়ে হিন্দু প্রেমিককে বিয়ের দাবী, প্রেমিকের বাড়িতে অনশন, আত্মগোপনে পরিবারসহ হিন্দু যুবক 

শরীয়তপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত.

দুলাভাই থেকে ঘুষ খাওয়া শিখেছিল বিআরটিএর সহকারী পরিচালক আলতাব হোসেন.

বুড়িচংয়ে ছিনতাইকারীদের হামলায় ব্যাবসায়ী নিহত.

বেনাপোল দিয়ে ভারত থেকে ১ হাজার ৬৫৫ মেট্রিক টন চাল আমদানি।

জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসছে আজ

জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসছে আজ

আদালতের নির্দেশকে পাত্তাই দিলোনা শাহরাস্তি থানা পুলিশ! মিথ্যা আশা দিয়ে মায়ের বুক খালি করে ৭ বছরের শিশু সাবিনা কে পাঠিয়ে দিলো বিদেশে!

লাকসামে গৃহবধূকে জোরপূর্বক তালাক ও স্বামীকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ !

ঈদে অতিরিক্ত মাংস খেয়ে ১২০০ জন হাসপাতালে…