ঢাকা আজ বৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ
শিরোনাম:

২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা

দাউদকান্দিতে ১০০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার জব্দ

মতলব দক্ষিণে গৃহবধূর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী ও শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আদালতের নির্দেশকে পাত্তাই দিলোনা শাহরাস্তি থানা পুলিশ! মিথ্যা আশা দিয়ে মায়ের বুক খালি করে ৭ বছরের শিশু সাবিনা কে পাঠিয়ে দিলো বিদেশে!

বিশ্বাস ভিত্তিক সমন্বিত শিক্ষাকারিকুলাম চালু করার আহ্বান দারুল আজহার মডেল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় অতিথিবৃন্দ

অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন প্রতিচ্ছবি: কান্দিরপাড়ের জনমনে স্থান করে নিয়েছেন, যাকে চেয়ারম্যান হিসেবে চায় জনগণ তিনি মোঃ সেলিম রানা

লাকসামে প্রবাসীর পরকীয়ায় ভাঙলো সংসার: আদালতের নির্দেশে নানার বাড়ি থেকে নাবালিকা আনিকাকে উদ্ধার করলো পুলিশ!

বরুড়ায় ডিবি পরিচয় দিয়ে ডাকাতির প্রস্তুতি: পোশাক ও অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার

প্রতিবেদক
bbcbarta
মে ২১, ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ণ

বরুড়ায় ডিবি পরিচয় দিয়ে ডাকাতির প্রস্তুতি: পোশাক ও অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার

এম এ কাদের অপুঃ কুমিল্লার বরুড়ায় ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশের ছদ্মবেশ ধারণ করে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডিবি পুলিশের পোশাক, হ্যান্ডকাফ ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গতকাল ২০ মে (২০২৬) রাত সাড়ে ১০টার দিকে বরুড়া থানাধীন ০৪নং খোশবাস (দক্ষিণ) ইউপিস্থ বড় হরিপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

থানা সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস এর তত্ত্বাবধান ও নির্দেশনায় বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বড় হরিপুর সাকিনে মুগুজী টু হরিপুর গামী পাকা রাস্তার পশ্চিম পাশে বীর মুক্তিযোদ্ধা আঃ কাদের চেয়ারম্যান সাহেবের পারিবারিক কবরস্থানের পাকা সীমানা প্রাচীরের ভেতর একদল ডাকাত সমবেত হয়েছে। তারা ডিবি পুলিশের ছদ্মবেশ ধারণ করে এবং ডিবি পোশাক পরিধান করে স্থানীয় ডাকাতদের সহায়তায় ওই এলাকায় একটি বড় ধরনের গরু ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘেরাও করে এই ৮ ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ডাকাতরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা এবং তারা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। গ্রেফতারকৃতরা হলেন: ১. মোঃ খলিলুর রহমান (৪৯), পিতা- আবুল হাসেম মৃধা, সাং- রাম বল্লভ, দশমিনা, পটুয়াখালী। ২. মোঃ সুমন মোল্লা (৪১), পিতা- মোঃ মোজাফফর হোসেন, সাং- চাঁদত্রিশিরা, আগৈলঝারা, বরিশাল। ৩. মোঃ হারুন মল্লিক (৪৬), পিতা- মৃত চান্দু মল্লিক, সাং- বিলবিলাস, বাউফল, পটুয়াখালী। ৪. মোঃ মাহতাব হোসেন মৃধা (৩৮), পিতা- মোঃ দেলোয়ার হোসেন মৃধা, সাং- কেরা বুনিয়া, আমতলী, বরগুনা। ৫. আবুল কাশেম ওরফে কাসেম (৪৪), পিতা- মৃত মুসলেম, সাং- বদলীপুর, তজমুদ্দিন, ভোলা। ৬. মোঃ সোহাগ রানা (৪৫), পিতা- মোঃ আঃ সালাম সরদার, সাং- বেতাগী, দশমিনা, পটুয়াখালী। ৭. মোঃ মোশারফ মেলকার (৪৬), পিতা- মোঃ মেছের আলী মেলকার, সাং- বেতাগী, দশমিনা, পটুয়াখালী। ৮. মোঃ নুরুল হক (৪৪), পিতা- ইউনুছ প্যাদা, সাং- চর আন্ডা, রাঙ্গাবালী, পটুয়াখালী।

গ্রেফতারের পর ডাকাতদের হেফাজত থেকে ডাকাতি ও প্রতারণার কাজে ব্যবহৃত নিম্নলিখিত সরঞ্জামাদি উদ্ধার করা হয়:

ডিবি (DB) লেখা সংবলিত জ্যাকেট/কূটি: ০২টি

হ্যান্ডকাফ (হ্যান্ডকাফের ২টি চাবিসহ): ০১টি

নীল রঙের লেজার লাইট: ০১টি

স্টিলের তৈরি ম্যাজিক স্টিক:

০১টিকাঠের বাটযুক্ত হাতুড়ি: ০১টি

এসএস পাইপ দ্বারা তৈরি চাইনিজ কুড়াল সাদৃশ্য দেশীয় ধারালো অস্ত্র: ০১টি

কাঠের বাটযুক্ত ধারালো ছুরি ও রামদা: (দেশীয় অস্ত্রসমূহ)

পুলিশ প্রশাসন জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই চক্রটির সাথে স্থানীয় আর কারা জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং অপরাধ দমনে বরুড়া থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পরের কারণে By রাজিয়া আক্তার পপি❤️

লাকসামে স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত: নামমাত্র মূল্যে মিলছে আধুনিক ডিজিটাল চিকিৎসা

কুমিল্লায় ভুয়া ডিবি পরিচয়ধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিজারের পর প্রসূতির মৃত্যু: চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

নুরের বিরুদ্ধে গিয়ে মনোনয়ন পত্র দাখিল করায় বিএনপি থেকে হাসান মামুন বহিষ্কার

শরীয়তপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত.

চোরাকারবারিদের নৌকার মুখোমুখি হতেই গুলি বর্ষণ, বিজিবির দুই সদস্য গুলিবিদ্ধ

চোরাকারবারিদের নৌকার মুখোমুখি হতেই গুলি বর্ষণ, বিজিবির দুই সদস্য গুলিবিদ্ধ

আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষা: তারেক রহমান।

ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরি

ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরি

কেন্দ্র ঘোষিত কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্রদের পাল্টা কমিটি গঠন।