ঢাকা আজ বুধবার , ৫ জুন ২০২৪
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ
শিরোনাম:

ইভটিজিংয়ের অপরাধে বখাটের ২ মাসের কারাদণ্ড

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক সংবাদের তীব্র প্রতিবাদ।

লাকসামে ১ম স্ত্রীর ১৫ লাখ টাকা নিয়ে প্রবাসে আছে স্বামী: স্বামী সংসার থাকা হিন্দু থেকে মুসলিম হওয়া নারীকে বিয়ে:: মোতালেব! পর্ব-১

বরুড়া ঝালম ইউপি হিসাব সহকারী রেজাউলের বিরুদ্ধে জন্ম নিবন্ধন জালিয়াতির পাহাড়সম অভিযোগ! পর্ব-১

জনগণের সেবায় নিবেদিত প্রাণ, আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব স্বপন কুমার মজুমদার 🌹

সৌদি আরবে নারীসহ ধরা খাওয়া সোহেল এখন টক অব দ্যা কান্ট্রি।

প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন

ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরি

প্রতিবেদক
bbcbarta
জুন ৫, ২০২৪ ১২:১৭ অপরাহ্ণ
ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগ থেকে এক নবজাতক চুরি হয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে এ চুরির ঘটনা ঘটে। পুলিশ বলছে, সুখি বেগম নামের এক নারী আজ সকাল সাতটার দিকে যমজ কন্যাসন্তান জন্ম দেন। দুধ খাওয়ানো ও সহযোগিতা করার কথা বলে এক নারী এক নবজাতককে চুরি করে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, গতকাল সোমবার প্রসবের ব্যথা নিয়ে সুখি বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে ওই নারী যমজ কন্যাসন্তানের জন্ম দেন। পরে হাসপাতাল থেকে এক নারী একটি বাচ্চা চুরি করে নিয়ে গেছেন। ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) দেখে চোরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ সূত্র জানায়, দুই নবজাতক তাদের দাদি হাসিনা বেগম ও বাবা শরিফুলের কাছে ছিল। সহযোগিতা করার কথা বলে বাবার কাছ থেকে এক নারী বাচ্চাটিকে কোলে নেন। কিছু সময় তাঁর কাছে রাখেন। এভাবে দাদি ও বাবার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। একসময় তাঁদের চোখ ফাঁকি দিয়ে এক শিশুকে নিয়ে আনসারদের নিরাপত্তাবেষ্টনী পার হয়ে পালিয়ে যান।

চুরি হয়ে যাওয়া শিশুটির বাবা শরিফুল ইসলাম বলেন, মহিলা ওয়ার্ডের গেটে এক নারীর সঙ্গে তাঁর পরিচয় হয়। পুরুষদের ওই ওয়ার্ডে যেতে দেওয়া হয় না। এই সুযোগে ওই নারী বাচ্চাকে নিয়ে মায়ের কাছ থেকে দুধ খাওয়ানোর কথা বলে পালিয়ে যান।

সুখি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাঁশগ্রামের বাসিন্দা। তাঁর স্বামী শরিফুল ইসলাম ট্রাকচালকের সহকারী। বর্তমানে তাঁরা ধামরাই কালামপুরে থাকেন।

সর্বশেষ - ইসলাম

আপনার জন্য নির্বাচিত

ফেসবুক অপপ্রচারের বিরুদ্ধে কুমিল্লায় জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

পোড়া কপাল By লুবনা জেরিন সীমা।

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ!

প্রাথমিকে নাচ-গান, নাটকসহ অনৈসলামিক শিক্ষা অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ অনুষ্ঠিত!

কুমিল্লা জেলার লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম।

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা

কুমিল্লায় রথযাত্রা মহোৎসব আজ

বাবার মৃত্যুতে ঢোল-বাঁশি বাজানোর কাণ্ড: সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়, ক্ষমা চাইলেন সন্তান।

স্বৈরাচারের দোসররা হামলা করতে মরিয়া: সারজিস

বরুড়ায় ফেল করা ছাত্রকে টাকার বিনিময়ে ভর্তিঃ  বেপরোয়া ঘুষখোর শিক্ষক মামুন, বিচারের আশ্বাস দিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান, ধারাবাহিক পর্ব-০১.