ঢাকা আজ শনিবার , ৫ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ
শিরোনাম:

২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা

দাউদকান্দিতে ১০০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার জব্দ

মতলব দক্ষিণে গৃহবধূর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী ও শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আদালতের নির্দেশকে পাত্তাই দিলোনা শাহরাস্তি থানা পুলিশ! মিথ্যা আশা দিয়ে মায়ের বুক খালি করে ৭ বছরের শিশু সাবিনা কে পাঠিয়ে দিলো বিদেশে!

বিশ্বাস ভিত্তিক সমন্বিত শিক্ষাকারিকুলাম চালু করার আহ্বান দারুল আজহার মডেল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় অতিথিবৃন্দ

অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন প্রতিচ্ছবি: কান্দিরপাড়ের জনমনে স্থান করে নিয়েছেন, যাকে চেয়ারম্যান হিসেবে চায় জনগণ তিনি মোঃ সেলিম রানা

লাকসামে প্রবাসীর পরকীয়ায় ভাঙলো সংসার: আদালতের নির্দেশে নানার বাড়ি থেকে নাবালিকা আনিকাকে উদ্ধার করলো পুলিশ!

পটুয়াখালী ভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ পালিত।

প্রতিবেদক
bbcbarta
অক্টোবর ৫, ২০২৪ ২:০৬ অপরাহ্ণ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) “শিক্ষকের কণ্ঠস্বরঃ শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” প্রতিপাদ্যে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ পালিত হয়েছে। ৫ অক্টোবর (শনিবার) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে এক র‌্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কৃষি কনফারেন্স কক্ষে সর্বস্তরের শিক্ষকদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এলএলএ অনুষদের ডিন প্রফেসর মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে এবং কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. আবু ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মাহবুব রাব্বানী, রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী সরকারের সৃষ্ট জঞ্জাল ১৫ দিনে নিরসন করা সম্ভব নয়। এ জঞ্জাল নিরসনের জন্য শিক্ষকদের শৃঙ্খল ও আত্মমর্যাদাসম্পন্ন হতে হবে, সময়ানুবর্তিতা মেনে চলতে হবে, মিতব্যয়ী হতে হবে। তিনি আরও বলেন, ভার্সিটিকে আনতর্জাতিক ভাবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষকদের ভালো শিক্ষক, গবেষক এবং অবিভাবকের ভূমিকা পালন করতে হবে। ক্লাস ও গবেষণার বাইরেও শিক্ষকদের আরও অনেকগুলো কাজ রয়েছে সেগুলো যথাযথভাবে পালন করতে হবে। শিক্ষকদের উদ্দেশ্যে ভিসি বলেন, নিজেদের প্রয়োজনে শিক্ষার্থীদের নিয়ে গ্রুপিং করা যাবে না এবং সকলকে ছাত্রবান্ধব হতে হবে। এছাড়া তিনি শিক্ষার্থীদের কল্যাণে অটো ভ্যাকেশন সিস্টেম বন্ধ করার বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ মহসীন হোসেন খান, প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, প্রফেসর ড. মোঃ মামুন-উর-রশিদ, প্রফেসর আবুল বাশার খান, প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির সরকার এবং প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন, অপরদিকে, দুমকি উপজেলায়, বশিরিয়া ফাজিল মাদ্রাসা,চরবয়ড়া মাধ্যমিক বিদ্যালয়, সহ বিভিন্ন শিক্ষাপ্রতিসঠানে শিক্ষক দিবস পালিত হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বেনাপোল দিয়ে ভারত থেকে ১ হাজার ৬৫৫ মেট্রিক টন চাল আমদানি।

২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা

প্রতিপক্ষের হামলায় আহত হয়েও মামলার শিকার

মহাসড়কে মরণফাঁদ: মাসোয়ারার বৃত্তে অবাধ্য ‘ফিটনেসবিহীন’ সিএনজি, ট্রাক্টর ও পিকআপ ভ্যান!

শিক্ষিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসা সুপার; দেখে পেলায় শিক্ষার্থীকে পিটিয়ে আহত..

পার্শ্ববর্তী দেশ থেকে মাদক প্রবেশ ঠেকাতে হবে : তাজুল ইসলাম

পটুয়াখালী ভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ পালিত।

বিসিবির পরিচালক নির্বাচিত ইয়াসির মোহাম্মাদ ফয়সাল আশিককে ঘিরে লাকসামে উচ্ছ্বাস; বিএনপির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ!

মনের গভীর থেকে ঈদ মোবারক।