ঢাকা আজ বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ

কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
bbcbarta
নভেম্বর ১২, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ

এম এ কাদের অপুঃ 
আজ ১২ নভেম্বর ২০২৬ খ্রি. ১৪:০০ ঘটিকায় কুমিল্লা জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার  মোঃ আনিসুজ্জামান, পিপিএম। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)  পংকজ বড়ুয়া।
সভায় পুলিশ সুপার কুমিল্লা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ দমন, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলাসমূহের অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ অপরাধ দমনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও, পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ ক্ষেত্রে আরও তৎপরতা, সমন্বয় ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জিয়াউর রহমান, বিভিন্ন সার্কেলের কর্মকর্তাবৃন্দ, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।

সর্বশেষ - ইসলাম

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ভুয়া ডিবি পরিচয়ধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় অবৈধ যানবাহনের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি!

৬ সন্তানের বাবা থাকে খামারে, ছেলেরা বিল্ডিংয়ে, কি চমক দেখালে ইউএনও-রনি!

রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক শেষ পর্যন্ত নিহত, আহত একাধিক! 

অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন প্রতিচ্ছবি: কান্দিরপাড়ের জনমনে স্থান করে নিয়েছেন, যাকে চেয়ারম্যান হিসেবে চায় জনগণ তিনি মোঃ সেলিম রানা

শিক্ষিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসা সুপার; দেখে পেলায় শিক্ষার্থীকে পিটিয়ে আহত..

মাদকবিরোধী অভিযানে ডিএনসি- কুমিল্লার হাতে কেজি ০৭ গাঁজাসহ ০১ জন আটক।

লাকসাম প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, (৩৯ পেরিয়ে ৪০শে পদার্পণ)

একজন মমিন মাওলার কথা!

সিজারের পর প্রসূতির মৃত্যু: চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ