চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত (ইভ টিজিং) করার অপরাধে মোঃ শাওন (২২) নামের এক বখাটেকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
আজ সোমবার (৩১ আগস্ট, ২০২৬) উপজেলার শ্রীপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় চৌদ্দগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্ত মোঃ শাওন উপজেলার স্থানীয় মোঃ শহীদুল ইসলাম পেনুর ছেলে।
জানা যায়, শ্রীপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে স্কুলগামী ছাত্রীদের আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল উক্ত বখাটে। আজ হাতেনাতে প্রমাণ পাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনাকালে আইনানুযায়ী তাকে ০২ (দুই) মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ রক্ষা ও ছাত্রীদের নিরাপত্তায় ইভ টিজিং বিরোধী এমন মোবাইল কোর্ট অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।