ঢাকা আজ বুধবার , ১০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ
শিরোনাম:

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক সংবাদের তীব্র প্রতিবাদ।

লাকসামে ১ম স্ত্রীর ১৫ লাখ টাকা নিয়ে প্রবাসে আছে স্বামী: স্বামী সংসার থাকা হিন্দু থেকে মুসলিম হওয়া নারীকে বিয়ে:: মোতালেব! পর্ব-১

বরুড়া ঝালম ইউপি হিসাব সহকারী রেজাউলের বিরুদ্ধে জন্ম নিবন্ধন জালিয়াতির পাহাড়সম অভিযোগ! পর্ব-১

জনগণের সেবায় নিবেদিত প্রাণ, আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব স্বপন কুমার মজুমদার 🌹

সৌদি আরবে নারীসহ ধরা খাওয়া সোহেল এখন টক অব দ্যা কান্ট্রি।

প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন

বরুড়ায় রেমিট্যান্স যোদ্ধা সংস্থার ফলজ বৃক্ষ বিতরণ

গৌরব ও ঐতিহ্যের ৪১ বছর পর নিবন্ধন পেলো লাকসাম প্রেসক্লাব

প্রতিবেদক
bbcbarta
জুন ১০, ২০২৬ ৫:২৪ পূর্বাহ্ণ

এম এ কাদের অপু::
কালের বিবর্তনে ও গৌরবের নানা অধ্যায় পেরিয়ে ৪১ বছর পর নিবন্ধন পেলো কুমিল্লার ঐতিহ্যবাহী ‘লাকসাম প্রেসক্লাব।

১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকে আজ ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ ৪১ বছর ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং স্থানীয় মানুষের অধিকার আদায়ের এক অনন্য বাতিঘর হিসেবে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি।

১৯৮৫ সালে একঝাঁক তরুণ ও প্রথিতযশা সাংবাদিকদের হাত ধরে লাকসাম অঞ্চলের জনমানুষের সুখ-দু:খ, সম্ভাবনা ও সমস্যার কথা তুলে ধরার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছিল এই প্রেসক্লাব।

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ক্লাবটি শুধু সংবাদ পরিবেশনই করেনি, বরং স্থানীয় উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আপসহীন সাংবাদিকতার এক সুদৃঢ় ভিত্তি স্থাপন করেছে।

দীর্ঘ এই পথচলায় লাকসাম অঞ্চলের নানা অনিয়ম, দুর্নীতি ও অবহেলার চিত্র যেমন সাহসের সাথে তুলে ধরা হয়েছে, তেমনি এই জনপদের ইতিবাচক অর্জন ও উন্নয়নের গল্পও বিশ্বমঞ্চে পৌঁছে দিয়েছেন ক্লাবের গণমাধ্যমকর্মীরা।

শুধু সংবাদ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ না থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, রক্তদান কর্মসূচি, শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণসহ নানা সচেতনতামূলক সেমিনার আয়োজন করে আসছে লাকসাম প্রেসক্লাব।

চার দেশকেরও বেশি সময় ধরে এই ক্লাবটি অঞ্চলের বহু তরুণকে দক্ষ ও পেশাদার সাংবাদিক হিসেবে গড়ে তুলতে প্রধান চাবিকাঠি হিসেবে কাজ করেছে, যারা আজ জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিভিন্ন নামকরা গণমাধ্যমে দক্ষতার সাথে কাজ করছেন।

প্রতিষ্ঠার দীর্ঘ ৪১ বছর পূর্তিতে লাকসামের স্থানীয় পলিটিক্যাল সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা প্রেসক্লাব ও এর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সুধীমহলের মতে, লাকসাম প্রেসক্লাব শুধু সাংবাদিকদের একটি সংগঠন নয়, এটি লাকসামবাসীর আস্থার প্রতীক। প্রতিষ্ঠার পর থেকে আজ অব্দি ক্লাবটি তার নিরপেক্ষতা ও সাহসিকতার পরিচয় ধরে রেখেছে। আমরা আশা করি, আগামী দিনেও এই ক্লাবটি সত্যের পক্ষে এবং শোষিতের পক্ষে তাদের কলম সচল রাখবে।

৪১ বছরের এই দীর্ঘ ও গৌরবময় যাত্রা উপলক্ষে লাকসাম প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, বর্তমান ও প্রাক্তন সকল সদস্য, পাঠক এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। আধুনিক ও ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে অপসাংবাদিকতা রোধ এবং তথ্যের সত্যতা বজায় রেখে লাকসাম প্রেসক্লাব আগামী দিনগুলোতেও তার এই অনন্য গৌরব অক্ষুণ্ন রাখবে এমনটাই প্রত্যাশা করে লাকসাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট বদিউল আলম সুজন, সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ এবং সাংগঠনিক সম্পাদক মো: মিজানুর রশিদ।
✍️✍️✍️✍️❤️🌹❤️
#laksam #PressClub #journalism

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বরুড়ায় শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা: পরীক্ষার্থীদের মধ্যে মেয়েদের সংখ্যা প্রায় দ্বিগুণ

কুমিল্লার ডাকের আনুষ্ঠানিক উদ্বোধন স্থগিত, শুক্রবার কোরআন খতম

সৌদি আরবে নারীসহ ধরা খাওয়া সোহেল এখন টক অব দ্যা কান্ট্রি।

বরুড়ায় ডিবি পরিচয় দিয়ে ডাকাতির প্রস্তুতি: পোশাক ও অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার

লাকসামে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী নিহত.

নব নির্বাচিত বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান শিমুর শপথ গ্রহণ

লাকসাম প্রেসক্লাবের কমিটি গঠন।

অটোরিকশা ছিনতাই ৩ আসামি গ্রেপ্তার, ছিনতাইকৃত অটোরিকশা ও ব্যবহৃত চাপাতি উদ্ধার!

১নং জলমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব গ্রহন করলেন দেবু

মহাসড়কে মরণফাঁদ: মাসোয়ারার বৃত্তে অবাধ্য ‘ফিটনেসবিহীন’ সিএনজি, ট্রাক্টর ও পিকআপ ভ্যান!