ঢাকা আজ সোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ
শিরোনাম:

২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা

দাউদকান্দিতে ১০০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার জব্দ

মতলব দক্ষিণে গৃহবধূর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী ও শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আদালতের নির্দেশকে পাত্তাই দিলোনা শাহরাস্তি থানা পুলিশ! মিথ্যা আশা দিয়ে মায়ের বুক খালি করে ৭ বছরের শিশু সাবিনা কে পাঠিয়ে দিলো বিদেশে!

বিশ্বাস ভিত্তিক সমন্বিত শিক্ষাকারিকুলাম চালু করার আহ্বান দারুল আজহার মডেল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় অতিথিবৃন্দ

অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন প্রতিচ্ছবি: কান্দিরপাড়ের জনমনে স্থান করে নিয়েছেন, যাকে চেয়ারম্যান হিসেবে চায় জনগণ তিনি মোঃ সেলিম রানা

লাকসামে প্রবাসীর পরকীয়ায় ভাঙলো সংসার: আদালতের নির্দেশে নানার বাড়ি থেকে নাবালিকা আনিকাকে উদ্ধার করলো পুলিশ!

লাকসামে ইজিবাইকের লোভে গলায় গামছা পেঁচিয়ে হত্যা, মসজিদের বাথরুমে মিলল অটোচালকের লাশ, আশুলিয়া থেকে গ্রেফতার মূল আসামি

প্রতিবেদক
bbcbarta
মার্চ ৩০, ২০২৬ ৯:১৯ পূর্বাহ্ণ

এম এ কাদের অপুঃঃ 

 কুমিল্লার লাকসামে ঈদুল ফিতরের পরদিনই ঘটে যায় এক শীতল-রক্তের হত্যাকাণ্ড। ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে অটোচালক মোরশেদ আলম (২৫) কে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। পরে তার নিথর দেহ মসজিদের বাথরুমে ফেলে রেখে নির্বিঘ্নে পালিয়ে যায় ঘাতক।

পুলিশ জানায়, লাকসাম থানাধীন শ্রীয়াং দক্ষিণ পাড়া মিজিবাড়ী জামে মসজিদের বাথরুম থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত মোরশেদ আলম মনোহরগঞ্জ উপজেলার ডাবুরিয়া হাজীবাড়ী এলাকার বাসিন্দা এবং মোস্তফার ছেলে।

ঘটনার পর প্রযুক্তিনির্ভর অনুসন্ধানে দ্রুত অগ্রগতি এনে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত মোঃ হাবিব ওরফে সবুজ (৩১) কে। সে মনোহরগঞ্জ উপজেলার মান্দারগাঁও মিজিবাড়ী এলাকার মৃত আনিছ মিয়ার ছেলে।

জিজ্ঞাসাবাদে এবং আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হাবিব জানায়, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে সে মোরশেদকে হত্যা করে। হত্যার পর লাশ মসজিদের বাথরুমে ফেলে রেখে ভিকটিমের ব্যাটারিচালিত টমটম নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী কুমিল্লা কোতোয়ালি থানার ক্যান্টনমেন্ট এলাকা থেকে ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধার করে।

এ ঘটনায় লাকসাম থানায় মামলা নং-৮, তারিখ ২৩/০৩/২০২৬, ধারা ৩০২/৩৪ পেনাল কোডে মামলা রুজু হয়েছে।লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ জানান। ঘটনাটির পেছনে অন্য কোনো সহযোগী ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন রিপন।

চোরাকারবারিদের নৌকার মুখোমুখি হতেই গুলি বর্ষণ, বিজিবির দুই সদস্য গুলিবিদ্ধ

চোরাকারবারিদের নৌকার মুখোমুখি হতেই গুলি বর্ষণ, বিজিবির দুই সদস্য গুলিবিদ্ধ

ইতিহাসের পাতায় নাম লেখাতে পারলোনা লাকসাম.

বাবার মৃত্যুতে ঢোল-বাঁশি বাজানোর কাণ্ড: সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়, ক্ষমা চাইলেন সন্তান।

কুমিল্লায় সাবেক দুই উপজেলা চেয়ারম্যানসহ ৯৬ জনের নামে মামলা।

মাদরাসার তিনজনসহ মোট পাঁচ শিশু নিখোঁজ । এলাকাবাসীর উদ্বেগ 

বিসিবির পরিচালক নির্বাচিত ইয়াসির মোহাম্মাদ ফয়সাল আশিককে ঘিরে লাকসামে উচ্ছ্বাস; বিএনপির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

ওজাবের ফল উৎসবে প্রধান অতিথি এ্যাড. শাহিদা রহমান রিংকু : ফল উৎসব ফুল উৎসবে পরিণত.

কক্সবাজারের মহেশখালীতে সামিটের ভাসমান টার্মিনাল

আরও তিন সপ্তাহ বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল

কুমিল্লার ডাকের আনুষ্ঠানিক উদ্বোধন স্থগিত, শুক্রবার কোরআন খতম