ঢাকা আজ মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ

বরুড়ায় ঝগড়ার জেরে পিটিয়ে হ/ত্যা: আহত ৩, এলাকায় উত্তেজনা

প্রতিবেদক
bbcbarta
মার্চ ১৭, ২০২৬ ৮:০৫ পূর্বাহ্ণ

এম এ কাদের অপুঃ

কুমিল্লার বরুড়ায় তুচ্ছ ঘটনার জেরে জসিম (৪০) নামে এক দিনমজুরকে পি/টি/য়ে হ/ত্যা ও আরও অন্তত ৩ জন আহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধনিশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জসিম ধনিশ্বর এলাকার সুলতান মিয়ার ছেলে এবং পেশায় দিনমজুর ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৫ মার্চ) একই এলাকার রাব্বি ও রোশন আলীর সঙ্গে বাঁশঝাড় নিয়ে জসিমের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিষয়টি মীমাংসা করতে গেলে সংঘর্ষে জড়িয়ে পড়েন কয়েকজন। এতে জসিমসহ দোলোয়ার, সোহাগ এবং তানজিনা নামের এক নারী আহত হন। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

বরুড়ায় ঝগড়ার জেরে পিটিয়ে হ/ত্যা: আহত ৩, এলাকায় উত্তেজনা

এরই জের ধরে পরদিন সোমবার আবারও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় প্রতিপক্ষের হামলায় জসিম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের পরিবার বাদী হয়ে বরুড়া থানায় একটি মামলা দায়ের করেছে।

স্থানীয় ওয়ার্ড সদস্য ফয়েজ আহমেদ জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান এবং পুলিশকে অবহিত করেন। পুলিশের পরামর্শে আহত জসিমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বরুড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সেই সোহাগ মৃধা, খালেদা জিয়াকে কালো মানিক উপহার দিতে চাওয়া এখন জেলহাজতে।

বরুড়ায় রেমিট্যান্স যোদ্ধা সংস্থার ফলজ বৃক্ষ বিতরণ

নতুনধারার ঘোষণাপত্র দিবস পালিত.

পুলিশ পরিচয়ে ডাকাতি, প্রধান আসামি গ্রেফতার

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়িতে ‘ওপেন সিক্রেট’ চাঁদাবাজি ও ঘুষ বাণিজ্য: অতিষ্ঠ জনজীবন.

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়িতে ‘ওপেন সিক্রেট’ চাঁদাবাজি ও ঘুষ বাণিজ্য: অতিষ্ঠ জনজীবন

বরুড়ায় ঝগড়ার জেরে পিটিয়ে হ/ত্যা: আহত ৩, এলাকায় উত্তেজনা

পরের কারণে By রাজিয়া আক্তার পপি❤️

নাঙ্গলকোট প্রেসক্লাব সদস্যদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ও সম্মাননা প্রদান.

কিস্তির টাকা দিতে না পারায় গরু নিয়ে গেলেন এনজিও কর্মী।

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে আবারও সাফল্য: ৭০০ ইয়াবা ও ১০ বোতল স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার!