ঢাকা আজ রবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ
শিরোনাম:

২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা

দাউদকান্দিতে ১০০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার জব্দ

মতলব দক্ষিণে গৃহবধূর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী ও শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আদালতের নির্দেশকে পাত্তাই দিলোনা শাহরাস্তি থানা পুলিশ! মিথ্যা আশা দিয়ে মায়ের বুক খালি করে ৭ বছরের শিশু সাবিনা কে পাঠিয়ে দিলো বিদেশে!

বিশ্বাস ভিত্তিক সমন্বিত শিক্ষাকারিকুলাম চালু করার আহ্বান দারুল আজহার মডেল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় অতিথিবৃন্দ

অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন প্রতিচ্ছবি: কান্দিরপাড়ের জনমনে স্থান করে নিয়েছেন, যাকে চেয়ারম্যান হিসেবে চায় জনগণ তিনি মোঃ সেলিম রানা

লাকসামে প্রবাসীর পরকীয়ায় ভাঙলো সংসার: আদালতের নির্দেশে নানার বাড়ি থেকে নাবালিকা আনিকাকে উদ্ধার করলো পুলিশ!

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে আবারও সাফল্য: ৭০০ ইয়াবা ও ১০ বোতল স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার!

প্রতিবেদক
bbcbarta
মার্চ ১৫, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ণ

এম এ কাদের অপুঃঃ

কুমিল্লার সদর দক্ষিণে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ভারতের তৈরি ১০ বোতল কোডিন মিশ্রিত স্কাফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ ২০২৬) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত সদর দক্ষিণ মডেল থানাধীন পশ্চিম জোড়কানন ইউনিয়নের দড়িবট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার করা হয় দড়িবট গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীর হোসেন (৪৪) কে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কুমিল্লার “খ” সার্কেলের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে নীল রঙের জিপারযুক্ত চারটি পলি প্যাকেটের ভিতর থেকে মোট ৭০০ পিস ত্র্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়াও একই ব্যাগ থেকে ভারতের তৈরি কোডিন মিশ্রিত স্কাফ সিরাপ ১০ বোতল এবং সিমসহ একটি ভিভো Y27 স্মার্টফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর হোসেন স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লা, নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বেও একাধিক মামলা রয়েছে, যেগুলো বর্তমানে আদালতে বিচারাধীন। এর মধ্যে সদর দক্ষিণ মডেল থানায় দায়ের হওয়া ২০১৭ ও ২০২৩ সালের দুটি মামলা উল্লেখযোগ্য।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঐক্য -ই পরিবর্তন আবারও প্রমানিত।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি ৯ জুন পাবনায় যাচ্ছেন

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর ভারত না চীন?

কক্সবাজারের মহেশখালীতে সামিটের ভাসমান টার্মিনাল

আরও তিন সপ্তাহ বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল

মনের গভীর থেকে ঈদ মোবারক।

হাসপাতালের সভাপতি মন্ত্রী, সহ-সভাপতি এমপি

কুমিল্লায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি–২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

লাকসামে প্রবাসীর পরকীয়ায় ভাঙলো সংসার: আদালতের নির্দেশে নানার বাড়ি থেকে নাবালিকা আনিকাকে উদ্ধার করলো পুলিশ!

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের এক আলোচনা সভায় বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আওয়ামী লীগের জন্য সর্বশক্তি নিয়োগ করেছিলেন বেনজীর, অভিযোগ মির্জা ফখরুলের

কুমিল্লা জেলার লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম।