ঢাকা আজ বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ
শিরোনাম:

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক সংবাদের তীব্র প্রতিবাদ।

লাকসামে ১ম স্ত্রীর ১৫ লাখ টাকা নিয়ে প্রবাসে আছে স্বামী: স্বামী সংসার থাকা হিন্দু থেকে মুসলিম হওয়া নারীকে বিয়ে:: মোতালেব! পর্ব-১

বরুড়া ঝালম ইউপি হিসাব সহকারী রেজাউলের বিরুদ্ধে জন্ম নিবন্ধন জালিয়াতির পাহাড়সম অভিযোগ! পর্ব-১

জনগণের সেবায় নিবেদিত প্রাণ, আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব স্বপন কুমার মজুমদার 🌹

সৌদি আরবে নারীসহ ধরা খাওয়া সোহেল এখন টক অব দ্যা কান্ট্রি।

প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন

বরুড়ায় রেমিট্যান্স যোদ্ধা সংস্থার ফলজ বৃক্ষ বিতরণ

লাকসাম প্রেস ক্লাবে নবাগত সদস‍্যদের বরণ অনুষ্ঠানে সাংবাদিকদের মিলনমেলা।

প্রতিবেদক
bbcbarta
নভেম্বর ১৪, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ

লাকসাম প্রেসক্লাব

লাকসাম প্রেস ক্লাবে নবাগত সদস‍্যদের বরণ অনুষ্ঠানের মধ‍্যদিয়ে সাংবাদিকদের মিলন মেলার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ‍্যায় প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান স্বপন ও সদস‍্য মিজানুর রশিদের যৌথ সঞ্চালনায় এবং আহ্বায়ক মনির আহমদের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ‍্যমে প্রেস ক্লাবে নবাগত সদস‍্যদের ফুল, কলম ও ডায়েরি দিয়ে বরণ করা হয়।

এতে বক্তব্য রাখেন, লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আবদুল কুদ্দুস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান দুলাল, সাবেক সহ-সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, সদস‍্য সচিব ফারুক আল শারাহ, সদস‍্য কামরুল ইসলাম, সিরাজুল হক, জিল্লুর রহমান, গোলাম মাহবুব সোবহানী রুবেল, হামিদুল ইসলাম প্রমূখ।

এসময় অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন, লাকসাম প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস‍্য এমএসআই জসিম, চন্দন সাহা, খলিলুর রহমান মজুমদার, তমিজ উদ্দিন আহমেদ চুন্নু, জামাল উদ্দিন স্বপন, শাহ নুরুল আলম, আহসান উল্ল‍্যাহ, এমএ জলিল, মাসুদ পারভেজ রনি, শারমিন সুলতানা, পিংকি বেগম, এম আর মানিক, ইকবাল হোসেন মিন্টু, নাজমুল হাসান, সাইফুল ইসলাম, আমজাদ হোসাইন, মোহাম্মদ উল্ল‍্যাহ, আব্দুল মালেক হিরণ, জাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম, দেলোয়ার হোসেন প্রমূখ।

নবাগতদের বরণ অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির সদস‍্যরা বলেন, ১৯৮৫ সালে লাকসামে সর্বপ্রথম প্রতিষ্ঠিত সাংবাদিক সংগঠন লাকসাম প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ‍্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে আমরা বদ্ধপরিকর। প্রবীণ ও নবীণদের সমন্বয়ে লাকসাম প্রেস ক্লাব একটি মডেল প্রেস ক্লাবে রূপান্তরিত হবে। এই লক্ষ্যে আহ্বায়ক কমিটি কাজ করে যাচ্ছে। সৎ ও সাহসীকতা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকতার বিকল্প নেই উল্লেখ করে বক্তরা বলেন, সাংবাদিকরা কোন চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, লাকসাম প্রেস ক্লাবের সদস‍্যরা অন‍্যায়, অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থেকে পেশাগত দায়িত্ব পালনে নির্ভয়ে কাজ করবে। রাষ্ট্র ও সমাজের অসঙ্গতি তুলে ধরবে। সেই লক্ষ্যে নবাগতদের সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণের মাধ‍্যমে যোগ্য এবং পেশাগত সাংবাদিক হিসেবে গড়ে তোলার প্রত‍্যয় ব‍্যক্ত করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লাকসামে স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত: নামমাত্র মূল্যে মিলছে আধুনিক ডিজিটাল চিকিৎসা

বরুড়ায় শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা: পরীক্ষার্থীদের মধ্যে মেয়েদের সংখ্যা প্রায় দ্বিগুণ

ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে সিরাত পাঠ প্রতিযোগিতার পুরষ্কার প্রদান।

বরুড়ায় ঝগড়ার জেরে পিটিয়ে হ/ত্যা: আহত ৩, এলাকায় উত্তেজনা

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে কুমিল্লা ভিক্টোরিয়ান এক্স-ক্যাডেটস এৱ আয়োজনে  শোক সভা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লাকসামে প্রবাসীদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ।

গোপন তথ্য ফাঁস, দলবল নিয়ে প্রকাশ্যেই ঘুরছেন শেখ হাসিনা..

লাকসামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থীদের স্মরনে বৃক্ষরোপণ ও দোয়া মোনাজাত।।

কেন্দ্র ঘোষিত কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্রদের পাল্টা কমিটি গঠন।

ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার হুমকি দেন ইউএনও