ঢাকা আজ বৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ

বরুড়ায় প্রবাসীর বাড়িতে হামলা, উল্টো ষড়যন্ত্রের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে!

প্রতিবেদক
bbcbarta
মার্চ ১২, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বরুড়া উপজেলা-র শাকপুর ইউনিয়নের বেকি গ্রামে প্রবাসী ইমাম আলী সাহাযির বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় সাবেক ইউপি সদস্য সোলায়মানের পরিকল্পনা ও বাস্তবায়নে প্রথমে হামলা চালিয়ে পরে উল্টো প্রবাসী ইমাম আলী সাহাজি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর অভিযোগ উঠেছে।

সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ১২ ফেব্রুয়ারি। নির্বাচনের দুই দিন পর গভীর রাতে ঘটনাটি ঘটে। তখন সময়টি এমনই সময় ছিলো, যখন ঘটনা্টি ঘটে তখন প্রশাসন নতুন সরকার ও দেশের পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত থাকে তাই ৯৯৯ এ ও কল দিয়েও কোনো প্রতিকার বা সন্তুশজনক বিচার না হওয়ার সুযোগে সাবেক ইউপি সদস্য সোলায়মান পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটান বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী পরিবারের ভাষ্য, সোলায়মানেরই রক্ত (নাতী) পুলিশের একজন উর্ধতন পদে কর্মরত থাকায়, সেই রক্তের ফোন কল এবং সুপারিশকে কেন্দ্র করেই এমন প্রভাব ব্যবহার করে এবং ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়।

পরে পরিকল্পিতভাবে একটি নাটক সাজিয়ে উল্টো প্রবাসী ইমাম আলী সাহাযি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয় বলে জানা গেছে।

প্রবাসী ইমাম আলী সাহাযির পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সাবেক ইউপি সদস্য সোলায়মান মেম্বার পলাতক আওয়ামী সরকারের সময়কার মেম্বার থাকা অবস্থায় তার সুবিধার্থে জোরপূর্বক জায়গা দখল করে রাস্তা বানালেও, প্রবাসী সাহাযি মরুরদেশ সৌদিআরব থেকে দেশে এসে তার জায়গার উপর থাকা দখলদারি নিজ হাতে উপড়ে ফেলে দিলেই শুরু হয় নানান ধরনের অন্যায় ও বেবিচার।

এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা ও উত্তেজনার সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন। সকলের এমনই কথা, মেম্বারের বিরুদ্ধে মুখ খোলার সাহস বর্তমান নতুন বাংলাদেশেও সম্ভব নয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বরুড়ায় ডিবি পরিচয় দিয়ে ডাকাতির প্রস্তুতি: পোশাক ও অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার

কুমিল্লায় রথযাত্রা মহোৎসব আজ

সাবেক ইউপি সদস্যের বসত ঘর পুড়ে ছাই।

টিকেট কালোবাজারি এনাম

লাকসামের ‘টিকিট সম্রাট’ এনাম! ভোগান্তির শিকার হাজারো যাত্রী, টিকেট কালোবাজারি সিন্ডিকেট, মূল হোতা ধরাছোঁয়ার বাইরে!জিআরপি ওসি নীরব কেন?

ঢাকা কলেজস্থ কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদ (গোমতী)-এর নতুন কমিটি গঠন.

কিস্তির টাকা দিতে না পারায় গরু নিয়ে গেলেন এনজিও কর্মী।

মনের গভীর থেকে ঈদ মোবারক।

বাবার মৃত্যুতে ঢোল-বাঁশি বাজানোর কাণ্ড: সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়, ক্ষমা চাইলেন সন্তান।

ঐক্য -ই পরিবর্তন আবারও প্রমানিত।

বুড়িচংয়ে ছিনতাইকারীদের হামলায় ব্যাবসায়ী নিহত.