ঢাকা আজ সোমবার , ৭ অক্টোবর ২০২৪ ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ

কুমিল্লায় স্কুল ছাত্রকে বলাৎকার করে হত্যা; গ্রেপ্তার এক।

প্রতিবেদক
bbcbarta
অক্টোবর ৭, ২০২৪ ১:১০ পূর্বাহ্ণ

স্কুল ছাত্র ইয়াসিনকে নিমসার বাজারে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যৌন নিপীড়ন (বলাৎকার) করে শ্বাসরোধে হত্যা করে পুকুরে গুম করে রাখে বিল্লাল হোসেন।ঘটনাটি ঘটেছে কুমিল্লার বুড়িচংয়ে। (৬ অক্টোবর ২০২৪) রোববার সন্ধ্যায় কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশনায় ও বুড়িচং থানার ভারপ্রাপ্ত ওসি আজিজুল হকের নেতৃত্বে হত্যাকান্ডের সাথে অভিযুক্ত বিল্লাল হোসেন(৩৭)কে আটক করে এসআই নূরুল ইসলাম।তাকে আটক করার পর পুলিশের কাছে স্বীকারোক্তি প্রদান করেন। নিহত ইয়াসিন(৯) বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের চা দোকানদার আক্কাস মিয়ার ছেলে। সে পূর্ণমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র ছিলেন। আটককৃত বিল্লাল হোসেন একই বাড়ির হারুনুর রশিদের ছেলে। সে পূর্ণমতি বাজারে তরকারি ব্যবসা করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার বুড়িচং সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রামের চা দোকানদার আক্কাস মিয়ার ছেলে ইয়াসিন (৯) গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় পূর্ণমতি বাজার থেকে নিখোঁজ হয়। নিখোঁজের তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গত ১ অক্টোবর বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি করে। নিখোঁজের ৬ দিন পর ৫ অক্টোবর বিকেলে নিমসার এলাকার ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের পাশের বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর নিমসার পরিহল পাড়ার একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে দেবপুর পুলিশ ফাঁড়িতে খবর দেয়।খবর পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই মোঃ শামীম আহমেদ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। লাশ উদ্ধারের পর এলাকার চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদের ঝড় উঠে। ৬ অক্টোবর রোববার সন্ধ্যায় বুড়িচং থানার এসআই নূরুল ইসলাম জানায়,অভিযুক্ত বিল্লাল হোসেনকে আটক করার পর হত্যার বিষয়টি স্বীকারোক্তি দিয়েছেন।তার কাছ থেকে জানা যায় স্কুল ছাত্র ইয়াসিনকে নিমসার বাজারে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যৌন নিপীড়ন (বলাৎকার) করে তখন ইয়াসিন বাড়িতে বলে দিবে এমন কথা বলায় তাকে শ্বাসরোধ করে পুকুরে গুম করে রাখে বিল্লাল হোসেন।স্থানীয় সূত্র জানায় নিহত ইয়াসিন মিয়ার পিতা একজন দরিদ্র চা দোকানদার। তিনি পূর্ণমতি বাজারে দোকানদারী করে। তার ৩ মেয়ে আর এই একজন ছেলে ছিল।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত ওসি আজিজুল হক উপরোক্ত ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,স্কুল ছাত্রকে হত্যার অভিযোগে বিল্লাল হোসেনকে আটক করে তার স্বীকারোক্তি নিয়ে মামলার মাধ্যমে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কেন্দ্র ঘোষিত কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্রদের পাল্টা কমিটি গঠন।

লাকসামে বিএনপির নেতা প্রথমে ধর্ষণ, পরে মারধর ও ৫০ হাজার টাকা দাবী, এলাকা থেকে তাড়িয়ে দিলো হাসেম।

মনের গভীর থেকে ঈদ মোবারক।

ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে সিরাত পাঠ প্রতিযোগিতার পুরষ্কার প্রদান।

কুমিল্লার ডাকের আনুষ্ঠানিক উদ্বোধন স্থগিত, শুক্রবার কোরআন খতম

চৌদ্দগ্রাম পৌরসভার ৯ ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে বিএনপির কমিটি গঠন

ওজাবের ফল উৎসবে প্রধান অতিথি এ্যাড. শাহিদা রহমান রিংকু : ফল উৎসব ফুল উৎসবে পরিণত.

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের এক আলোচনা সভায় বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আওয়ামী লীগের জন্য সর্বশক্তি নিয়োগ করেছিলেন বেনজীর, অভিযোগ মির্জা ফখরুলের

ইতিহাসের পাতায় নাম লেখাতে পারলোনা লাকসাম.

কুমিল্লায় সিটি করপোরেশন প্রধান নির্বাহী প্রকৌশলীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন.