ঢাকা আজ শনিবার , ৬ জুলাই ২০২৪ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ

কুমিল্লায় রথযাত্রা মহোৎসব আজ

প্রতিবেদক
bbcbarta
জুলাই ৬, ২০২৪ ৩:৩২ অপরাহ্ণ

আজ রবিবার (৭ জুলাই) আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কুমিল্লা জগন্নাথপুরস্থিত শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির ও নগরী ঠাকুরপাড়া রামকৃষ্ণ গৌর নিতাই মন্দির এর যৌথ আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হবে।
তদুপলক্ষে আটদিন ব্যাপী অনুষ্ঠান সূচীর মধ্যে আজ ৭ জুলাই রবিবার শ্রী শ্রী জগন্নাথপুর মন্দিরে সকাল ৭টা হতে যথাক্রমে শ্রী শ্রী জগন্নাথদেবের পূজা ও দর্শন আরতী, বিশ্ব শান্তি কামনায় অগ্নিহোম যজ্ঞ, ভজন কীর্তন, বাউল সংগীত ও পদাবলী কীর্তন এবং মহাপ্রসাদ বিতরণ ও দুপুর ২টায় ধর্মসভা শেষে ভক্ত সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা। পৃথক পৃথক রথারোহণ, শুভ আরতি ও মহা হরিনাম সংকীর্তন সহযোগে জগন্নাথ মন্দির হতে চকবাজার, রাজগঞ্জ, কান্দিরপাড় হয়ে ঠাকুরপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দির পর্যন্ত বর্ণাঢ্য শুভ রথযাত্রা। এরপর সন্ধ্যায় গুন্ডিচা মন্দিরে সন্ধ্যারতি কীর্তন ও ভজন কীর্তন এবং রাত ৮টায় ঠাকুরপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ লীলামৃত ও মহাপ্রসাদ বিতরণ।
শেষদিন ১৪ জুলাই রবিবার (উল্টো রথযাত্রা) গুন্ডিচা মন্দিরে সকাল ৭টা হতে যথাক্রমে শ্রী শ্রী জগন্নাথদেব এর পূজা ও দর্শন আরতি, বিশ্ব শান্তি কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, ভজন কীর্তন ও মহাপ্রসাদ বিতরণ এবং দুপুর ২টায় ধর্মসভা শেষে ভক্ত সমাবেশ ও পৃথক পৃথক রথারোহণ, শুভ আরতি ও মহাহরিনাম সংকীর্তন সহযোগে ঠাকুরপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দির হতে কান্দিরপাড়, রাজগঞ্জ ও চকবাজার হয়ে জগন্নাথপুর মন্দির পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা’র মধ্যদিয়ে শেষ হবে রথযাত্রা মহোৎসব।
ওই রথযাত্রা মহোৎসব ও ভাগবতীয় অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন কুমিল্লা জগন্নাথপুরস্থিত শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির ইসকন্ সভাপতি শ্রী সুকান্ত চক্রবর্তী (সুদর্শন জগন্নাথ দাস ব্রহ্মচারী)।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লাকসাম পৌরসভা ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা।

লাকসামে ইজিবাইকের লোভে গলায় গামছা পেঁচিয়ে হত্যা, মসজিদের বাথরুমে মিলল অটোচালকের লাশ, আশুলিয়া থেকে গ্রেফতার মূল আসামি

একজন মমিন মাওলার কথা!

ভালোবাসা আর অশেষ শুভকামনার সঙ্গে ঈদ মোবারক।

লাকসাম পৌরসভা ১নং ওয়ার্ডবাসী, প্রিয় লাকসামবাসী এবং দেশবাসী সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

চোরাকারবারিদের নৌকার মুখোমুখি হতেই গুলি বর্ষণ, বিজিবির দুই সদস্য গুলিবিদ্ধ

চোরাকারবারিদের নৌকার মুখোমুখি হতেই গুলি বর্ষণ, বিজিবির দুই সদস্য গুলিবিদ্ধ

ওজাবের ফল উৎসবে প্রধান অতিথি এ্যাড. শাহিদা রহমান রিংকু : ফল উৎসব ফুল উৎসবে পরিণত.

মাদকবিরোধী অভিযানে ডিএনসি- কুমিল্লার হাতে কেজি ০৭ গাঁজাসহ ০১ জন আটক।

বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঈদে অতিরিক্ত মাংস খেয়ে ১২০০ জন হাসপাতালে…