ঢাকা আজ শুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ
শিরোনাম:

২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা

দাউদকান্দিতে ১০০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার জব্দ

মতলব দক্ষিণে গৃহবধূর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী ও শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আদালতের নির্দেশকে পাত্তাই দিলোনা শাহরাস্তি থানা পুলিশ! মিথ্যা আশা দিয়ে মায়ের বুক খালি করে ৭ বছরের শিশু সাবিনা কে পাঠিয়ে দিলো বিদেশে!

বিশ্বাস ভিত্তিক সমন্বিত শিক্ষাকারিকুলাম চালু করার আহ্বান দারুল আজহার মডেল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় অতিথিবৃন্দ

অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন প্রতিচ্ছবি: কান্দিরপাড়ের জনমনে স্থান করে নিয়েছেন, যাকে চেয়ারম্যান হিসেবে চায় জনগণ তিনি মোঃ সেলিম রানা

লাকসামে প্রবাসীর পরকীয়ায় ভাঙলো সংসার: আদালতের নির্দেশে নানার বাড়ি থেকে নাবালিকা আনিকাকে উদ্ধার করলো পুলিশ!

লাকসামে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী নিহত.

প্রতিবেদক
bbcbarta
সেপ্টেম্বর ২০, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ

মাদক ব‍্যবসার জেরে কুমিল্লার লাকসামে গনপিটুনিতে আবদুর রহিম (৫২) নামে একব‍্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) গভীর রাতে পৌর এলাকার উত্তরকূল গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

এলাকাবাসী জানায়, আবদুর রহিম দীর্ঘবছর ধরে এলাকায় মাদক ব‍্যবসা করে আসছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও গত মাসের ৬ আগষ্ট তার হাতেই খুন হয় আরেক মাদক ব‍্যবসায়ী।

এলাকাবাসী আরো জানান, বৃহস্পতিবার গভীর রাতে এলাকার কিছু লোকজন মাদকসহ আবদুর রহিমকে আটক করলে সে এলাকার লোকজনকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে এতে জনতার রোষানলে পড়ে আবদুর রহিম গনপিটুনিতে মারা যায়।

এছাড়াও মাদক ব‍্যবসার ভাগবাটোরা নিয়ে গত ৬ আগষ্ট একই ওয়ার্ডের সাতবাড়িয়া গ্রামের মমিন আলীর ছেলে মাদক ব‍্যবসায়ী রুবেলকে চুরিরাঘাতে খুন করে আবদুর রহিম। এ ঘটনায় থানায় মামলা না হলেও সামাজিক ভাবে সালিশ দরবারের মাধ‍্যমে আবদুর রহিমের দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করা হয়। কিছুদিন আগে আবদুর রহিম জরিমানার এক লাখ টাকাও পরিশোধ করেন। এরপরও তাকে মাদক ব‍্যবসা থেকে ফেরানো যায়নি।

নিহত আবদুর রহিমের পারিবারের অভিযোগ, ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত একটার দিকে আবদুর রহিম বাজার থেকে সিএনজি করে এসে বাড়ির সামনে নামে। ওই সময় এলাকার কিছু লোক তাকে ধাওয়া করে। এতে আবদুর রহিম তার মুরগির খামারে আশ্রয় নেয়। সেখান থেকে তাকে ধরে নিয়ে একটি ঘরে আটকে রেখে বেধড়ক লাঠিচার্জ করে। এক পর্যায় আবদুর রহিম দৌড়ে পানিতে ঝাঁপ দেয়।

এরপর পানি থেকে তুলে এনে তাকে পিটিয়ে হত‍্যা করে। তার স্ত্রী সন্তানরা তাকে হাসপাতালে নিতে চাইলেও যেতে দেয়নি হত‍্যাকারীরা। লাকসাম পৌর এলাকার উত্তরকূল গ্রামের মৃত কালা মিয়ার ছেলে নিহত আবদুর রহিমের চার মেয়ে এবং এক ছেলে রয়েছে।

পরিবারের দাবী জায়গা সম্পত্তির জের ধরে আবদুর রহিমকে পিটিয়ে হত‍্যা করা হয়েছে। তবে সে এক সময় মাদক ব‍্যবসার সঙ্গে জড়িত ছিল। এখন আর মাদক বিক্রির সঙ্গে তার কোন সম্পর্ক নেই।

লাকসাম থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ২০ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে ময়নাতদন্তের জন‍্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আটজনকে আসামী করে থানায় একটি মামলা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নতুনধারার ঘোষণাপত্র দিবস পালিত.

ওজাবের ফল উৎসবে প্রধান অতিথি এ্যাড. শাহিদা রহমান রিংকু : ফল উৎসব ফুল উৎসবে পরিণত.

ফেসবুক অপপ্রচারের বিরুদ্ধে কুমিল্লায় জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন.

মাদরাসার তিনজনসহ মোট পাঁচ শিশু নিখোঁজ । এলাকাবাসীর উদ্বেগ 

বরুড়ায় গ্যাস সিন্ডিকেটের দৌরাত্ম্য, ১৬০০ টাকায় সিলিন্ডার বিক্রি করে পকেট কাটছে তাসকিন এন্টারপ্রাইজ, দেখার মত কেউ নাই!

বরুড়া নির্বাচন অফিসে ৫০ হাজার টাকায় ‘পরিচয় বিক্রি! প্রকাশ্যে আইনের কবর-ভোটার আইডি এখন ঘুষের পণ্য” পর্ব-১

পরের কারণে By রাজিয়া আক্তার পপি❤️

আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধণা

গোপন তথ্য ফাঁস, দলবল নিয়ে প্রকাশ্যেই ঘুরছেন শেখ হাসিনা..