ঢাকা আজ মঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ
শিরোনাম:

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক সংবাদের তীব্র প্রতিবাদ।

লাকসামে ১ম স্ত্রীর ১৫ লাখ টাকা নিয়ে প্রবাসে আছে স্বামী: স্বামী সংসার থাকা হিন্দু থেকে মুসলিম হওয়া নারীকে বিয়ে:: মোতালেব! পর্ব-১

বরুড়া ঝালম ইউপি হিসাব সহকারী রেজাউলের বিরুদ্ধে জন্ম নিবন্ধন জালিয়াতির পাহাড়সম অভিযোগ! পর্ব-১

জনগণের সেবায় নিবেদিত প্রাণ, আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব স্বপন কুমার মজুমদার 🌹

সৌদি আরবে নারীসহ ধরা খাওয়া সোহেল এখন টক অব দ্যা কান্ট্রি।

প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন

বরুড়ায় রেমিট্যান্স যোদ্ধা সংস্থার ফলজ বৃক্ষ বিতরণ

রাষ্ট্রপতি নিয়ে আসিফ নজরুলের বক্তব্যে ‘অন্তর্বর্তী সরকার একমত’

প্রতিবেদক
bbcbarta
অক্টোবর ২২, ২০২৪ ৪:১১ অপরাহ্ণ

রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেওয়া হবে কি না- এই প্রশ্নে জবাবে আসে, “এখন পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি।” ভবিষ্যতে এমন চিন্তা আছে কি না, জানতে চাইলে জবাব এল, “সেটা ভবিষ্যত বলে দেবে।”

শেখ হাসিনার পদত্যাগপত্র না পাওয়ার বক্তব্যে রাষ্ট্রপতির ‘শপথ ভঙ্গ’ এবং তার ‘পদে থাকার যোগ্যতা নিয়ে ভাবতে হবে’ বলে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তেব্যের সঙ্গে একমত অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই অবস্থান তুলে ধরেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

তবে সরকার মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণের বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি বলেও জানানো হয়েছে। আবার এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে না- এমন অবস্থান না জানিয়ে বিষয়টি ভবিষ্যতের জন্য রেখে দেওয়ার কথা জানানো হয়েছে।

দৈনিক মানবজমিন পত্রিকায় একটি লেখা প্রকাশের পর থেকে রাষ্ট্রপতিকে অপসারণ বা তার পদত্যাগের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মধ্যে সাংবাদিকদের সামনে এই বক্তব্য তুলে ধরা হলো।

রাষ্ট্রপতির বক্তব্যের পর আইন উপদেষ্টার মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে করা সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, “আসিফ নজরুল যা বলেছেন এটার সঙ্গে সরকার একমত পোষণ করে।”

রাষ্ট্রপতিকে সরানোর কোনো উদ্যোগ নেওয়া হবে কি না- এই প্রশ্নে তিনি বলেন, “এখন পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি।”

ভবিষ্যতে এমন চিন্তা আছে কি না-জানতে চাইলে জবাব এল, “সেটা ভবিষ্যৎ বলে দেবে।”

যদি সরকার রাষ্ট্রপতিকে অপসারণের উদ্যোগ নেয়, সেটি প্রক্রিয়ায় হবে- এমন প্রশ্নে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “যে সিদ্ধান্ত হয়নি সে বিষয় কোন প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে আলোচনা অবান্তর।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার ২০২৬ সেশনের কমিটি গঠিত।

রাজধানীতে সিএনজি ড্রাইভার যাত্রীদের মালামাল নিয়ে পালানোর সময় আটক..

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর ভারত না চীন?

কুমিল্লা ৮ আসনে হাতপাখা প্রতীকের নির্বাচনী অঙ্গীকারনামাঃ

কুমিল্লায় ৪ দফা দাবীতে ফের রাজপথে ম্যাটস শিক্ষার্থীরা।

লাকসাম রেলওয়ে পুলিশের সামনেই ভারতীয় অবৈধ পথে আসা পুলিশকে টাকা দিয়ে প্রকাশ্যেই হচ্ছে চিনি পাছার।

বাসন থানার অপরাধীদের আতঙ্কের নাম ওসি মোঃ আবু সিদ্দিক

সাবেক সেনাপ্রধানের দুই ভাই: স্বামীদের মতো তাঁরাও মিথ্যা তথ্যে ই-পাসপোর্ট নিয়েছেন

সাবেক সেনাপ্রধানের দুই ভাই: স্বামীদের মতো তাঁরাও মিথ্যা তথ্যে ই-পাসপোর্ট নিয়েছেন

কুমিল্লায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি–২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

কুমিল্লার ৭ উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত।।