ঢাকা আজ মঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ

নাঙ্গলকোট প্রেসক্লাব সদস্যদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ও সম্মাননা প্রদান.

প্রতিবেদক
bbcbarta
অক্টোবর ১, ২০২৪ ৩:১৯ অপরাহ্ণ

কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাব সদস্যদের সাথে নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মতবিনিময় সভা মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভা শেষে সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে তৈরী হওয়া বিশেষ পরিস্থিতিতে ও বন্যা দুর্যোগে সংবাদ প্রচার এবং প্রশাসনকে বিভিন্নভাবে সহযোগিতা করায় নাঙ্গলকোট প্রেসক্লাব পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী।

ওই সভায় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক বারী উদ্দিন আহমেদ বাবর, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পি মজুমদার ইউনুস, সদস্য মাস্টার সোহরাব হোসেন, প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, সাইফুল ইসলাম, সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঈম উদ্দিন প্রমূখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী বলেন, বিগত সময়ে এবং দেশের বিশেষ পরিস্থিতিতে ও বন্যা দুর্যোগে সংবাদ প্রচার এবং প্রশাসনকে পাশে থেকে আপনারা যে সহযোগিতা করেছেন তা প্রশংসা পাওয়ার দাবিদার। আপনারা আমাদের ভুলগুলো যেমনি ভাবে লিখবেন, আমাদের ভাল কাজের ক্ষেত্রেও সহযোগিতা করবেন। এ দেশের সামগ্রীক উন্নয়নে মিডিয়ার গুরত্ব অপরিসীম। আমরা পেছনে নিয়ে যেতে চাই না, সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বলেও অভিমত প্রকাশ করেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় রথযাত্রা মহোৎসব আজ

কবিরাজির নামে সর্বস্বান্ত হচ্ছে মানুষ: বরুড়া ও লাকসামে ‘জিন-ভূতের’ ভয় দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার হিড়িক!

আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষা: তারেক রহমান।

একজন মমিন মাওলার কথা!

লাকসামে প্রবাসীদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ।

বাবার মৃত্যুতে ঢোল-বাঁশি বাজানোর কাণ্ড: সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়, ক্ষমা চাইলেন সন্তান।

কুমিল্লা প্রেস ক্লাবে বিশিষ্টজন ও সাংবাদিকদের সাথে আমার দেশ প্রতিনিধিদের মতবিনিময়.

কুমিল্লায় সাবেক দুই উপজেলা চেয়ারম্যানসহ ৯৬ জনের নামে মামলা।

চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন

প্রতিপক্ষের হামলায় আহত হয়েও মামলার শিকার