ঢাকা আজ শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ
শিরোনাম:

মতলব দক্ষিণে গৃহবধূর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী ও শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আদালতের নির্দেশকে পাত্তাই দিলোনা শাহরাস্তি থানা পুলিশ! মিথ্যা আশা দিয়ে মায়ের বুক খালি করে ৭ বছরের শিশু সাবিনা কে পাঠিয়ে দিলো বিদেশে!

বিশ্বাস ভিত্তিক সমন্বিত শিক্ষাকারিকুলাম চালু করার আহ্বান দারুল আজহার মডেল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় অতিথিবৃন্দ

অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন প্রতিচ্ছবি: কান্দিরপাড়ের জনমনে স্থান করে নিয়েছেন, যাকে চেয়ারম্যান হিসেবে চায় জনগণ তিনি মোঃ সেলিম রানা

লাকসামে প্রবাসীর পরকীয়ায় ভাঙলো সংসার: আদালতের নির্দেশে নানার বাড়ি থেকে নাবালিকা আনিকাকে উদ্ধার করলো পুলিশ!

ইভটিজিংয়ের অপরাধে বখাটের ২ মাসের কারাদণ্ড

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক সংবাদের তীব্র প্রতিবাদ।

বিশ্বাস ভিত্তিক সমন্বিত শিক্ষাকারিকুলাম চালু করার আহ্বান দারুল আজহার মডেল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় অতিথিবৃন্দ

প্রতিবেদক
bbcbarta
সেপ্টেম্বর ১১, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধিঃ

১০ সেপ্টেম্বর উত্তরা কমিউনিটি সেন্টারে দারুল আজহার মডেল মাদ্রাসার উত্তরা প্রধান ক্যাম্পাসের দাখিল ও আলিম উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিশ্বাসভিত্তিক সমন্বিত শিক্ষাকারিকুলাম চালু করার আহ্বান জানিয়েছেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস এম জাহাঙ্গীর হোসাইন। তিনি বলেন ইসলামী শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ ও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে। তিনি আশ্বস্ত করেন ইসলামী শিক্ষার বিরুদ্ধে কোন তথ্য সন্ত্রাস বা ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।

দারুল আজহার ফাউন্ডেশন এর ম্যানেজিং ট্রাস্টি ও দারুল আজহার মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ আব্দুল লতিফ মাসুম।

বিশেষ অতিথি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী।

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক মোঃ আব্দুল জলিল।

মাদ্রাসার কো অর্ডিনেটর মুফতি আবু সালেহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা পেশ করেন বৃহত্তর উত্তর ওলামা পরিষদের চেয়ারম্যান, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি কামাল উদ্দিন। টঙ্গী জামিয়া নুরিয়ার মুহাদ্দিস মাওলানা ইউসুফ শরীফ। বাংলাদেশ মাদ্রাসা কল্যাণ পরিষদের চেয়ারম্যান মুফতি জহির ইবনে মুসলিম।

আজমপুর জামেয়া দারুল উলুম এর শাইখুল হাদিস হযরত মাওলানা আরিফ হক্কানী ঢাকা হুজুর।

বক্তব্য রাখেন মারকাজুদ দাওয়া ওয়াল এরশাদ এর মুহতামিম মুফতি ওসমান আশরাফী। দারুল কোরআন মাদ্রাসা ময়নাটেক এর মুহতামিম আব্দুল্লাহ আল মামুন। বাইতুস সালাম মাদ্রাসার মুহতামিম মুফতি মনসুর আহমদ। ফাউন্ডেশনের সদস্য মাওলানা কাওছার আহমদ সোহাইল।

প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য প্রধান ক্যাম্পাসের চিফ এডমিন খন্দকার মোহাম্মদ ইব্রাহিম জসিম। চিফ কো-অর্ডিনেটর মোতাহারদ্দিন। আলিম শ্রেণীর কো-অর্ডিনেটর ডঃ মাহমুদুল হাসান কিবরিয়া। ডিজিটাল ক্যাম্পাসের কোঅর্ডিনেটর শায়খ জালাল উদ্দিন রুমি।

অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর মাওলানা হাবিবুর রহমান। কাঁচকূড়া ক্যাম্পাসের প্রিন্সিপাল মুফতি ইয়াহিয়া মাহমুদ। বয়েজ ক্যাম্পাসের হোস্টেল সুপার নিজাম উদ্দিন আহমেদ খন্দকার।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন পর্যায়ের উপস্থাপনা পারফরম্যান্স আগত দর্শক শ্রোতাদের মুগ্ধ করেছে অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক উত্তরীয় ও ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।

সর্বশেষ - ইসলাম

আপনার জন্য নির্বাচিত

লাকসামে ইজিবাইকের লোভে গলায় গামছা পেঁচিয়ে হত্যা, মসজিদের বাথরুমে মিলল অটোচালকের লাশ, আশুলিয়া থেকে গ্রেফতার মূল আসামি

বরুড়ায় ফেল করা ছাত্রকে টাকার বিনিময়ে ভর্তিঃ  বেপরোয়া ঘুষখোর শিক্ষক মামুন, বিচারের আশ্বাস দিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান, ধারাবাহিক পর্ব-০১.

সাংবাদিক নাইমুল ইসলাম খান ও সুভাষ সিংহের বিরুদ্ধে হত্যা মামলা.

কাঁপছে গোপালগঞ্জ!!

১নং জলমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব গ্রহন করলেন দেবু

হরিজন পল্লী উচ্ছেদের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কাল

নব নির্বাচিত বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান শিমুর শপথ গ্রহণ

স্বৈরাচারের দোসররা হামলা করতে মরিয়া: সারজিস

ভিপি নুরের মোট সম্পদ ৯০ লাখ, বার্ষিক আয় ২০ লাখের বেশি

লাকসামে ৩ মামলার আসামীকে মাদক বিক্রি অবস্থায় গ্রেফতার।