ঢাকা আজ শনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ
শিরোনাম:

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক সংবাদের তীব্র প্রতিবাদ।

লাকসামে ১ম স্ত্রীর ১৫ লাখ টাকা নিয়ে প্রবাসে আছে স্বামী: স্বামী সংসার থাকা হিন্দু থেকে মুসলিম হওয়া নারীকে বিয়ে:: মোতালেব! পর্ব-১

বরুড়া ঝালম ইউপি হিসাব সহকারী রেজাউলের বিরুদ্ধে জন্ম নিবন্ধন জালিয়াতির পাহাড়সম অভিযোগ! পর্ব-১

জনগণের সেবায় নিবেদিত প্রাণ, আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব স্বপন কুমার মজুমদার 🌹

সৌদি আরবে নারীসহ ধরা খাওয়া সোহেল এখন টক অব দ্যা কান্ট্রি।

প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন

বরুড়ায় রেমিট্যান্স যোদ্ধা সংস্থার ফলজ বৃক্ষ বিতরণ

লাকসামে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা ও একটি অটোরিক্সাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, পলাতক ৪

প্রতিবেদক
bbcbarta
জুলাই ১১, ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ণ

এম এ কাদের অপুঃ

কুমিল্লার লাকসাম থানা পুলিশের বিশেষ অভিযানে মরণনেশা ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি অটোরিকশা এবং ১৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।

শনিবার (১১ জুলাই) লাকসাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, লাকসাম উপজেলার ৪নং কান্দিরপাড় ইউনিয়নের সালেহপুর এলাকার মৃত আব্দুস ছাত্তারের ছেলে ইকবাল হোসেন (৩৬) এবং একই এলাকার মাহে আলমের ছেলে কাউসার আহমেদ (৩১)

পুলিশ জানায়, মাদক উদ্ধারের এই ঘটনায় মোট ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত দুজন ছাড়া মামলার বাকি ৪ আসামি বর্তমানে পলাতক রয়েছেন। পলাতক আসামিরা হলেন, সোহাগ (৩৫), ইসমাইল (৩০), বশির আহম্মেদ (৩৫) ও আলী হোসেন (২৮)। তাদের গ্রেফতারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এই দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। একই সাথে মামলার পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নগরীর উনাইসারে আবু মিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সিজারের পর প্রসূতির মৃত্যু: চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

বরুড়ায় গ্যাস সিন্ডিকেটের দৌরাত্ম্য, ১৬০০ টাকায় সিলিন্ডার বিক্রি করে পকেট কাটছে তাসকিন এন্টারপ্রাইজ, দেখার মত কেউ নাই!

হরিজন পল্লী উচ্ছেদের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কাল

রাষ্ট্রপতি নিয়ে আসিফ নজরুলের বক্তব্যে ‘অন্তর্বর্তী সরকার একমত’

নিমসার বাজারে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

ফেসবুক অপপ্রচারের বিরুদ্ধে কুমিল্লায় জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন

”ভালোবাসি তোমায়” By আফরোজা সরকার” ❤️❤️

কুমিল্লা ১৪৬ বোতল ফেন্সিডিল ও ট্রাকসহ ২ মাদককারবারিকে আটক করেছে র‍্যাব-১১.

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে কুমিল্লা ভিক্টোরিয়ান এক্স-ক্যাডেটস এৱ আয়োজনে  শোক সভা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।