ঢাকা আজ বুধবার , ১৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ
শিরোনাম:

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক সংবাদের তীব্র প্রতিবাদ।

লাকসামে ১ম স্ত্রীর ১৫ লাখ টাকা নিয়ে প্রবাসে আছে স্বামী: স্বামী সংসার থাকা হিন্দু থেকে মুসলিম হওয়া নারীকে বিয়ে:: মোতালেব! পর্ব-১

বরুড়া ঝালম ইউপি হিসাব সহকারী রেজাউলের বিরুদ্ধে জন্ম নিবন্ধন জালিয়াতির পাহাড়সম অভিযোগ! পর্ব-১

জনগণের সেবায় নিবেদিত প্রাণ, আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব স্বপন কুমার মজুমদার 🌹

সৌদি আরবে নারীসহ ধরা খাওয়া সোহেল এখন টক অব দ্যা কান্ট্রি।

প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন

বরুড়ায় রেমিট্যান্স যোদ্ধা সংস্থার ফলজ বৃক্ষ বিতরণ

৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় বিএমএসএফের উদ্বেগ, হয়রানি না করার দাবি!

প্রতিবেদক
bbcbarta
জুন ১৭, ২০২৬ ৫:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পরিবারের নামে তিনটি ইউনিয়ন পরিষদের নামকরণ সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

মঙ্গলবার (১৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বগুড়ায় মীরা বাড়ি ইউনিয়ন, সীমান্ত ইউনিয়ন ও দিগন্ত ইউনিয়ন নামে তিনটি ইউনিয়ন পরিষদ গঠন নিয়ে প্রকাশিত সংবাদের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা উদ্বেগজনক। তারা মামলাটি আদালতের মাধ্যমে সঠিক ও আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তির দাবি জানান, যাতে কোনো সাংবাদিক অযথা হয়রানির শিকার না হন।

বিএমএসএফ নেতারা বলেন, সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর নামকরণ নিয়ে প্রকাশিত তথ্য জনসম্মুখে বিদ্যমান এবং সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করেছেন। তাই সংবাদ প্রকাশকে কেন্দ্র করে মামলা দায়েরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রতিমন্ত্রীর পক্ষে একজন সাংবাদিক ও বগুড়া প্রেস ক্লাবের এক কর্মকর্তা মামলার বাদী হওয়ায় বিষয়টি সাংবাদিক সমাজে নানা আলোচনা ও প্রশ্নের জন্ম দিয়েছে। সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নতুন নয়, তবে মামলার প্রকৃতি, প্রক্রিয়া ও আইনি দিক নিয়ে জনমনে কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে।

নেতৃবৃন্দ উল্লেখ করেন, দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারার মানহানি সংক্রান্ত অভিযোগ সাধারণত আদালতের বিচারাধীন বিষয়। এ ধরনের অভিযোগ আদালতে উপস্থাপিত হলে আদালত প্রয়োজন অনুযায়ী তদন্তের নির্দেশ দিতে পারেন এবং আইনগত প্রক্রিয়ায় বিচার কার্যক্রম পরিচালিত হয়। তবে আলোচিত ঘটনায় আদালতের নির্দেশে থানায় এজাহার হিসেবে মামলা গ্রহণের বিষয়টি সাংবাদিক মহলে বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে।

বিএমএসএফ বিচার বিভাগের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে বলেছে, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে গৃহীত কোনো পদক্ষেপ যেন গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার ও পেশাগত নিরাপত্তাকে অযথা সংকুচিত না করে। সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা যদি হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়, তবে তা স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো সংবাদ নিয়ে আপত্তি থাকলে তার আইনগত প্রতিকারের সুযোগ রয়েছে। তবে সেই প্রক্রিয়া যেন ন্যায়বিচার, স্বচ্ছতা ও আইনের শাসনের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তা নিশ্চিত করা জরুরি।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সংশ্লিষ্ট সাংবাদিকদের ন্যায্য আইনি অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ নিষ্পত্তি কামনা করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লার ৭ উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত।।

সাংবাদিকদের মানববন্ধন ও রাষ্ট্রপতি বরাবর স্মারক লিপি পেশ

নুরের বিরুদ্ধে গিয়ে মনোনয়ন পত্র দাখিল করায় বিএনপি থেকে হাসান মামুন বহিষ্কার

রাষ্ট্রপতি নিয়ে আসিফ নজরুলের বক্তব্যে ‘অন্তর্বর্তী সরকার একমত’

লাকসামে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী নিহত.

শ্রদ্ধা ও ভালো্বাসায় নার্গিস আফজালকে চিরো বিদায়.

ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশনের কমিটি ঘোষণা: সভাপতি সেলিম রেজা, সেক্রেটারি মহিউদ্দিন।

২১ মামলার মূলহোতাসহ ৯ জন ডাকাত ও চোর গ্রেফতার

হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৪৫ জন

আলোচিত এজাজ হত্যা মামলার আসামি হাইকোর্ট জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হত্যার হুমকির অভিযোগ।