ঢাকা আজ বুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ
শিরোনাম:

লাকসামে প্রবাসীর পরকীয়ায় ভাঙলো সংসার: আদালতের নির্দেশে নানার বাড়ি থেকে নাবালিকা আনিকাকে উদ্ধার করলো পুলিশ!

ইভটিজিংয়ের অপরাধে বখাটের ২ মাসের কারাদণ্ড

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক সংবাদের তীব্র প্রতিবাদ।

লাকসামে ১ম স্ত্রীর ১৫ লাখ টাকা নিয়ে প্রবাসে আছে স্বামী: স্বামী সংসার থাকা হিন্দু থেকে মুসলিম হওয়া নারীকে বিয়ে:: মোতালেব! পর্ব-১

বরুড়া ঝালম ইউপি হিসাব সহকারী রেজাউলের বিরুদ্ধে জন্ম নিবন্ধন জালিয়াতির পাহাড়সম অভিযোগ! পর্ব-১

জনগণের সেবায় নিবেদিত প্রাণ, আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব স্বপন কুমার মজুমদার 🌹

সৌদি আরবে নারীসহ ধরা খাওয়া সোহেল এখন টক অব দ্যা কান্ট্রি।

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা

প্রতিবেদক
bbcbarta
এপ্রিল ২২, ২০২৬ ৪:০৭ অপরাহ্ণ

ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ খ্রী: সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে জাতীয় গণমাধ্যম সপ্তাহ ১ থেকে ৭ মে পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ। ‘১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬’ সফল করার লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে এসব কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

রাজধানীর নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে
২২ এপ্রিল বুধবার দিনব্যাপী আলোচনা সভার মধ্য থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সহ-সম্পাদক সবুজ হোসেন রাজা,
সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজি, আব্দুল বাতেন বাচ্চু, সহ-সাংগঠনিক সম্পাদক (অর্থ) শাকিব জামাল,দফতর সম্পাদক মো: জাকির হোসেন, অর্থ সম্পাদক সোহেল পারভেজ প্রমূখ।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ১ মে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ, ২ মে সাংবাদিকদের অংশগ্রহণে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা, ৪ মে ‘মিট দ্যা প্রেস’ এর মাধ্যমে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিতকরণ, ৫ মে সরকারি-বেসরকারি পর্যায়ে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ও সোর্সদের সঙ্গে সম্পর্ক জোরদার, ৬ মে ঢাকায় সমাবেশ উপলক্ষে যাত্রা এবং ৭ মে জাতীয় প্রেসক্লাবের সামনে চলো চলো ঢাকা চলো কর্মসূচী ও সাংবাদিক সমাবেশের ঘোষণা করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে দেশের সকল সাংবাদিককে নিজ নিজ সংগঠনের ব্যানারে এসব কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও নির্যাতন প্রতিরোধে কার্যকর, নিরপেক্ষ ও শক্তিশালী কাঠামো গড়ে তুলতে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ’-এ বহুমাত্রিক পেশাজীবীদের সমন্বয়ে সদস্যপদ প্রদানের একটি প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, কমিটিতে প্রিন্ট, টেলিভিশন, অনলাইন ও রেডিওসহ সকল গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি আইনজীবী, মানবাধিকার কর্মী, শিক্ষক, গবেষক, ধর্মীয় নেতা, সমাজকর্মী, অবসরপ্রাপ্ত প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, চিকিৎসক, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, নারী ও ছাত্র প্রতিনিধি এবং স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

সভায় সংগঠন এবং সাংবাদিকদের উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো: জাকির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সর্বশেষ - ইসলাম

আপনার জন্য নির্বাচিত

কাঁপছে গোপালগঞ্জ!!

কুমিল্লায় জোড়া খুনের মামলায় ০৬ জনের মৃত্যু দণ্ড।। ০৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

লাকসামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থীদের স্মরনে বৃক্ষরোপণ ও দোয়া মোনাজাত।।

সাহিত্যের বাজারে ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটরদের দখলদারি! মেধার সংকট, প্রকাশনীর বানিজ্য নাকি রুচির দুর্ভিক্ষ?

কদমরসুলে বাহিরে তালা, ভিতরে খেলা তারই নাম কৌপ্পার মাদক ও জুয়ার মেলা।

বরুড়ায় ডিবি পরিচয় দিয়ে ডাকাতির প্রস্তুতি: পোশাক ও অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার

কুমিল্লায় ৩১ হাজার ৬শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১.

বেনাপোল দিয়ে ভারত থেকে ১ হাজার ৬৫৫ মেট্রিক টন চাল আমদানি।

আলোচিত পাপিয়া কুমিল্লা কারাগার থেকে জামিনে মুক্তি লাভ.

যৌথ বাহিনী কর্তৃক অবৈধ অস্ত্র এবং চিহ্নিত সন্ত্রাসী উদ্ধার অভিযান.