কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার কোতয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ গাজী মোঃ সালাহ উদ্দিন (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে জগন্নাথপুর ইউনিয়নের অরণ্যপুর এলাকায় তার নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সালাহ উদ্দিনের ঘরের খাটের নিচে তল্লাশি চালিয়ে ২০ বোতল ব্লেন্ডার্স প্রাইড, ২০ বোতল রয়্যাল স্ট্যাগ হুইস্কি এবং ১৪ বোতল বিয়ার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী জানায়, সে ভারতীয় সীমান্ত থেকে এসব মাদক এনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।



















