ঢাকা আজ বুধবার , ২১ জানুয়ারি ২০২৬ ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ
শিরোনাম:

কুমিল্লা ৮ আসনে হাতপাখা প্রতীকের নির্বাচনী অঙ্গীকারনামাঃ

জন্ম নিবন্ধনে ‘ উদ্যোক্তা নয়ন সিন্ডিকেট’: সরকারি ফি ৫০ হলেও আদায় হচ্ছে ৫০০ টাকা

ম্যাজিস্ট্রেট আসলে কোন দলের লোক? কুমিল্লা-৯ আসনে এসিল্যান্ডের ‘আদালত’: আইনে নেই, তবুও করলেন ‘ক্ষমা’!

বরুড়ায় গ্যাস সিন্ডিকেটের দৌরাত্ম্য, ১৬০০ টাকায় সিলিন্ডার বিক্রি করে পকেট কাটছে তাসকিন এন্টারপ্রাইজ, দেখার মত কেউ নাই!

লাকসামে গৃহবধূকে জোরপূর্বক তালাক ও স্বামীকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ !

বরুড়ায় ফেল করা ছাত্রকে টাকার বিনিময়ে ভর্তিঃ  বেপরোয়া ঘুষখোর শিক্ষক মামুন, বিচারের আশ্বাস দিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান, ধারাবাহিক পর্ব-০১.

কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বরুড়ায় গ্যাস সিন্ডিকেটের দৌরাত্ম্য, ১৬০০ টাকায় সিলিন্ডার বিক্রি করে পকেট কাটছে তাসকিন এন্টারপ্রাইজ, দেখার মত কেউ নাই!

প্রতিবেদক
bbcbarta
জানুয়ারি ২১, ২০২৬ ১২:৩০ অপরাহ্ণ

এম এ কাদের অপুঃ সারাদেশে যখন তীব্র গ্যাস সংকটে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে, ঠিক সেই মুহূর্তে কুমিল্লার বরুড়া উপজেলায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী মেতে উঠেছে ‘রক্তচোষা’ বাণিজ্যে। সরকারি দরের তোয়াক্কা না করে ১৬০০ থেকে ১৬৫০ টাকা পর্যন্ত চড়া দামে ১২ কেজি গ্যাস সিলিন্ডার বিক্রি করার অভিযোগ উঠেছে অশ্বদিয়া বাজারের বিতর্কিত প্রতিষ্ঠান তাসকিন এন্টারপ্রাইজ-এর বিরুদ্ধে। সংকটের সুযোগ নিয়ে সাধারণ ক্রেতাদের জিম্মি করে প্রতিষ্ঠানটি হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

গোপন বাণিজ্যের নেপথ্যে:
সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে, অশ্বদিয়া বাজারের তাসকিন এন্টারপ্রাইজের মালিক কাউসার ও তার ম্যানেজার সোলায়মান জনসম্মুখে গ্যাস নেই বলে নাটক করলেও পেছনের দরজায় চলছে ভিন্ন চিত্র। অতিরিক্ত মুনাফার লোভে স্টকে থাকা গ্যাস তারা সাধারণ মানুষের কাছে বিক্রি করছে ১৬০০ থেকে ১৬৫০ টাকা দরে। যা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি। ক্রেতারা প্রতিবাদ করলে তাদের কাছে গ্যাস বিক্রি না করে ফিরিয়ে দেওয়া হচ্ছে অথবা হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীদের হাহাকার:
ভুক্তভোগী এক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “রান্নাঘরে আগুন জ্বলছে না, বাচ্চারা না খেয়ে আছে। এই বিপদের সুযোগ নিয়ে তাসকিন এন্টারপ্রাইজ আমাদের পকেট কাটছে। ১৬০০ টাকা দিয়ে গ্যাস কেনা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। প্রশাসন কি এসব দেখেও দেখছে না?

আইন লঙ্ঘনের মহোৎসব:
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। অথচ তাসকিন এন্টারপ্রাইজ প্রকাশ্যে এই আইন লঙ্ঘন করে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, শুধু তাসকিন এন্টারপ্রাইজ নয়, বরুড়ার বিভিন্ন পয়েন্টে একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে যারা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিচ্ছে।

প্রশাসনের হস্তক্ষেপের দাবি:
অসাধু এই ব্যবসায়ীদের লাগাম টেনে ধরতে এবং তাসকিন এন্টারপ্রাইজের মতো অসাধু ডিলারদের লাইসেন্স বাতিলের দাবি তুলেছেন এলাকাবাসী। অতি দ্রুত উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এসব ‘লুটেরা’ ব্যবসায়ীদের আইনের আওতায় আনার জোর দাবি জানানো হচ্ছে।

নজরদারি না বাড়ালে এই সিন্ডিকেট সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভোক্তাদের দাবি:

আমরা দিনমজুর মানুষ, ১৬০০ টাকা দিয়ে গ্যাস কেনা আমাদের পক্ষে অসম্ভব। প্রশাসনের উচিত এখনই এই সব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং বাজার মনিটরিং জোরদার করা।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন বরুড়া উপজেলার সাধারণ মানুষ। বাজার তদারকি এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান না হলে এই সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি জানান, বিষয়টি আমরা অবগত ছিলাম না, এখন যখন জানতে পেরেছি অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো  

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মোবারক হোসেন খান জানান, আসলে আমি এই ব্যাপারে অবগত নই, আর এগুলো আমাদের দেখার দায়িত্বে নাই অথচ খাদ্যদ্রব্যের গুণমান এবং নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে এই আইন ব্যবহৃত হয়। সেই সাথে অপরিহার্য পণ্য আইন (Essential Commodities Act):  কৃত্রিম সংকট তৈরি বা মজুতদারি রোধে এই আইনের অধীনে ব্যবস্থা নেওয়াও আইনে থাকলেও জানেন না স্বয়ং উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা।

কুমিল্লা জেলা ভোক্তাঅধিকার সহকারি পরিচালক মো: কাউছার মিয়াঃ কে তার ব্যবহারিত নাম্বারে পাওয়া যায়নাই।

দেশে ১২ কেজি সিলিন্ডার গ্যাসের নির্ধারিত দাম ১৩০৬ টাকা, অথচ বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকায়, তারপরও দোকানে দোকানে সাঁটানো এলপি গ্যাস না থাকার নোটিশ। গত মাসের শেষ সপ্তাহ থেকে নজিরবিহীন এমন নৈরাজ্য চলছে বাজারে। ফলে চরম ভোগান্তি পোহাচ্ছেন রান্নাবান্না থেকে যানবাহন-সব খাতের ভোক্তারা। সংকট চরম আকার ধারণ করলে এলপিজি আমদানিতে ঋণ সুবিধা বাড়ানো, ভ্যাট-ট্যাক্স কমানো, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিপিসিকে আমদানির অনুমতিসহ বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়। এলপি গ্যাস আমদানিকারকদের সঙ্গে বৈঠকও করেন জ্বালানি উপদেষ্টা।

সর্বশেষ - ইসলাম

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকদের মানববন্ধন ও রাষ্ট্রপতি বরাবর স্মারক লিপি পেশ

নির্বাচনী ময়দানে রেফারি যখন নিজেই আইন ভেঙে খেলোয়াড়কে 'বিশেষ সুবিধা' দেন, তখন সেই খেলার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

ম্যাজিস্ট্রেট আসলে কোন দলের লোক? কুমিল্লা-৯ আসনে এসিল্যান্ডের ‘আদালত’: আইনে নেই, তবুও করলেন ‘ক্ষমা’!

কুমিল্লা প্রেস ক্লাবে বিশিষ্টজন ও সাংবাদিকদের সাথে আমার দেশ প্রতিনিধিদের মতবিনিময়.

লাকসামের ৪ চাদাবাজের বিরুদ্ধে সাইবার ট্রাইবুনালে সাংবাদিকের মামলা।

লাকসামে ৩ মামলার আসামীকে মাদক বিক্রি অবস্থায় গ্রেফতার।  

কেন্দ্র ঘোষিত কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্রদের পাল্টা কমিটি গঠন।

বদিউল আলম মজুমদারের সাথে লাকসাম পিএফজির মত বিনিময় সভা.

কুমিল্লা ১৪৬ বোতল ফেন্সিডিল ও ট্রাকসহ ২ মাদককারবারিকে আটক করেছে র‍্যাব-১১.

কুমিল্লায় সিটি করপোরেশন প্রধান নির্বাহী প্রকৌশলীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন.

লাকসাম প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, (৩৯ পেরিয়ে ৪০শে পদার্পণ)