ঢাকা আজ বুধবার , ৪ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ

৫ দিন বন্ধ থাকবে ডাচ-বাংলা ব্যাংক!

প্রতিবেদক
bbcbarta
ডিসেম্বর ৪, ২০২৪ ১২:৪১ অপরাহ্ণ

ডাচ-বাংলা ব্যাংক পিএলসির কোর ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেডেশন কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত পাঁচদিন বন্ধ থাকবে। ডাচ-বাংলা ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ অনুমোদন দিয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন বিভাগ এ অনুমোদন দেয়। এ সময় ব্যাংকের সব ধরনের লেনদেন, এটিএম বুথ, ডেবিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং (মাইক্যাশ) ও এজেন্ট ব্যাংকিংসহ ডাচ-বাংলা ব্যাংকের সব সেবা ও কার্যক্রম বন্ধ থাকবে। তবে ক্রেডিট কার্ড গ্রাহকরা অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন বা কেনাকাটা করতে পারবেন।\

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, কোর ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেডেশন কার্যক্রম সম্পাদন করতে ১ জানুয়ারি থেতে ৫ জানুয়ারি পর্যন্ত ডাচ-বাংলা ব্যাংক পিএলসির সব ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বিরত থাকবে বলে এ বিষয়ে উক্ত ব্যাংকের আবেদনে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি দেয়া হয়েছে বলে নির্দেশনায় জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় প্রয়াত মালতী দত্তের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত.

রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক শেষ পর্যন্ত নিহত, আহত একাধিক! 

ঐক্য -ই পরিবর্তন আবারও প্রমানিত।

৫ দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন.

কুমিল্লায় সাবেক দুই উপজেলা চেয়ারম্যানসহ ৯৬ জনের নামে মামলা।

লাকসামে গৃহবধূকে জোরপূর্বক তালাক ও স্বামীকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ !

বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

বাবার মৃত্যুতে ঢোল-বাঁশি বাজানোর কাণ্ড: সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়, ক্ষমা চাইলেন সন্তান।

কুমিল্লা ১৪৬ বোতল ফেন্সিডিল ও ট্রাকসহ ২ মাদককারবারিকে আটক করেছে র‍্যাব-১১.

কাদিয়ারভাঙ্গা সামিত-সাফাত স্পোটিং ক্লাবে ক্রীড়া সামগ্রী উপহার দিলো দাউদকান্দি উপজেলা প্রশাসন