ঢাকা আজ বৃহস্পতিবার , ১৩ জুন ২০২৪ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ

পুলিশ পরিচয়ে ডাকাতি, প্রধান আসামি গ্রেফতার

প্রতিবেদক
bbcbarta
জুন ১৩, ২০২৪ ১:২৩ অপরাহ্ণ

কুমিল্লা জেলার মুরাদনগর থানা গেইটের সামনে পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। আটককৃত মোঃ নাজমুল হাসান(২৬) উপজেলার সদর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মোঃ ওমর আলীর ছেলে।

প্রেস রিলিজ সূত্রে জানা যায়, মাছ নিয়ে গাড়ীতে করে যাওয়ার সময় গত ৪ই জুন রাত ১১:৫৫ মিনিটে আইনের লোক পরিচয়ে আল্লাহ চত্ত্বরে ৮-৯ জনের একটি সংঘবদ্ধ দল পথরোধ করে মাছ ব্যবসায়ী সঞ্জিত চন্দ্র সরকারকে(৫১)। তখন তাদের গাড়ীতে অবৈধ মালামাল আছে দাবীতে গাড়ী তল্লাশির জন্য থানা গেইটে নিয়ে যায় ডাকাতদল। রাত ১:৪০মিনিটে থানা গেইটে পিকাপ ভ্যানটি পৌঁছা মাত্র সঞ্জিত সরকারকে চর থাপ্পড় মেরে প্রাণনাশের হুমকি প্রদান করে, তার সাথে বহনকৃত ১লক্ষ টাকা ও পিকাপভ্যান ড্রাইভারের ২হাজার টাকা লুট করে দ্রুত মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায়।

দীর্ঘ ১সপ্তাহ তদন্ত ও অভিযানের পর মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধরের বিচক্ষণ নেতৃত্বে সন্দেহমূলক ভাবে মোঃ নাজমুল হোসেনকে গ্রেফতার করলে ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। তখন তার সাথে থাকা অপর আসামী পালিয়ে গেলেও ফেলে যায় ১৫পিস ইয়াবা। এসময় ঘটনারদিন ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ। আটক নাজমুল হাসানের বিরুদ্ধে পূর্বের নারী নির্যাতন, বিস্ফোরক দ্রব্য সহ ১১টি মামলা বিচারাধীন রয়েছে।

মুরাদনগর অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, আটকৃত আসামীকে যথাযথ প্রক্রিয়ায় বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ইয়াবা বহনের দায়ে অপর আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ৪ দফা দাবীতে ফের রাজপথে ম্যাটস শিক্ষার্থীরা।

পরের কারণে By রাজিয়া আক্তার পপি❤️

চান্দিনায় অর্থ বাণিজ্যের জন্য সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করেই চলছে স্কয়ার স্পেশালাইজড হসপিটাল: প্রশাসন নিরব ভূমিকায়.

আলোচিত পাপিয়া কুমিল্লা কারাগার থেকে জামিনে মুক্তি লাভ.

ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার ২০২৬ সেশনের কমিটি গঠিত।

কুমিল্লায় স্কুল ছাত্রকে বলাৎকার করে হত্যা; গ্রেপ্তার এক।

ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ, আলোচনা সভা ও দোয়া.

প্রতিপক্ষের হামলায় আহত হয়েও মামলার শিকার

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে কুমিল্লা ভিক্টোরিয়ান এক্স-ক্যাডেটস এৱ আয়োজনে  শোক সভা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দেশ পুনরায় স্বাধীন হলেও চাঁদাবাজি বন্ধ হয় সদর দক্ষিণ মডেল থানা পুলিশের।