ঢাকা আজ বুধবার , ৫ জুন ২০২৪ ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ

জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসছে আজ

প্রতিবেদক
bbcbarta
জুন ৫, ২০২৪ ১২:০৩ অপরাহ্ণ
জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসছে আজ

জাতীয় সংসদের বাজেট অধিবেশন আজ বুধবার থেকে শুরু হচ্ছে। এটি চলতি দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও প্রথম বাজেট অধিবেশন। আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪–২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

আজ বিকেল পাঁচটায় সংসদ অধিবেশন শুরু হবে। বৈঠকের আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ঠিক হবে, এবারের অধিবেশন কত দিন চলবে। সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয়। এই অধিবেশনে চলতি অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা শেষে তা পাস করা হবে। এরপর অধিবেশনজুড়ে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা করবেন সংসদ সদস্যরা। ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

সাধারণত চলতি সংসদের কোনো সদস্যের মৃত্যু হলে তাঁর মৃত্যুর পর অধিবেশনের প্রথম বৈঠকে শোকপ্রস্তাব আনা হয় এবং সেদিন অধিবেশন মূলতবি করা হয়।

ঝিনাইদহ–৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম সম্প্রতি ভারতের কলকাতায় গিয়ে খুন হন। তবে তাঁর মৃত্যুর বিষয়টি গতকাল মঙ্গলবার পর্যন্ত সংসদ সচিবালয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। যে কারণে গতকাল পর্যন্ত তাঁর আসন শূন্য ঘোষণা করা হয়নি। তাই আজকের বৈঠকে আনোয়ারুল আজীমের জন্য শোক প্রস্তাব তোলা হচ্ছে না বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে যুব সম্মেলন সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বাগত মিছিল.

কুমিল্লা জেলার লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম।

লাকসামে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী নিহত.

মনের গভীর থেকে ঈদ মোবারক।

কেন্দ্র ঘোষিত কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্রদের পাল্টা কমিটি গঠন।

রাষ্ট্রপতি নিয়ে আসিফ নজরুলের বক্তব্যে ‘অন্তর্বর্তী সরকার একমত’

লাকসামে গৃহবধূকে জোরপূর্বক তালাক ও স্বামীকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ !

বিএনপি করার অপরাধে করছে সমাজচ্যুত! আওয়ামিলীগ এখনো হুমকি দিচ্ছে বিএনপি কর্মীদের।

লাকসামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থীদের স্মরনে বৃক্ষরোপণ ও দোয়া মোনাজাত।।

দাউদকান্দিতে মাদকসহ একজনকে আটক করেছে যৌথবাহিনী.