ঢাকা আজ বুধবার , ৫ জুন ২০২৪ ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ

আরও তিন সপ্তাহ বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল

প্রতিবেদক
bbcbarta
জুন ৫, ২০২৪ ১১:৫৭ পূর্বাহ্ণ
কক্সবাজারের মহেশখালীতে সামিটের ভাসমান টার্মিনাল

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রূপান্তর করে পাইপলাইনে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল আছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সামিটের টার্মিনালটি। গত ২৭ মে থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে এ টার্মিনালের। আরও অন্তত তিন সপ্তাহ সামিটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকতে পারে।

দেশে দিনে গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। দিনে সর্বোচ্চ সরবরাহ করা হয় ৩০০ থেকে ৩১০ কোটি ঘনফুট পর্যন্ত। এর মধ্যে এলএনজি থেকে আসে ১১০ কোটি ঘনফুট। একটি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এখন দিনে সরবরাহ হচ্ছে প্রায় ২৬০ কোটি ঘনফুট। এতে শিল্পকারখানাসহ বিভিন্ন খাতে গ্যাসের সরবরাহ কমে গেছে।

আজ বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্বালানি সচিব মো. নূরুল আলম বলেন, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সামিট গ্রুপের টার্মিনালটি মেরামত করা সম্ভব হয়নি। এটি মেরামত করতে সিঙ্গাপুর নিতে হবে কি না তা আজকালের মধ্যে জানা যাবে।

তবে বেলা আড়াইটার দিকে প্রথম আলোকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সামিট গ্রুপ জানিয়েছে, আন্তর্জাতিক পরিদর্শকদের মূল্যায়ন অনুসারে জাহাজটি মেরামতের জন্য সিঙ্গাপুর বা মধ্যপ্রাচ্যের কোনো একটি ডকইয়ার্ডে নিতে হবে। রওনা করার জন্য ইতিমধ্যে এটিকে প্রস্তুত করা হয়েছে। মেরামত শেষে আগামী তিন সপ্তাহের মধ্যে এটি দেশে ফিরে আসবে বলে আশা করছে সামিট।

কক্সবাজারের মহেশখালীতে সামিটের ভাসমান টার্মিনাল

bbcbarta

সামিট বলছে, ঘূর্ণিঝড় রিমালের সময় কয়েক শ টন ওজনের একটি ইস্পাত কাঠামো সামিট এলএনজি টার্মিনালকে আঘাত করে। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। তবে ঝড়ের মধ্যেও সংশ্লিষ্ট সবার সহায়তা ও অক্লান্ত পরিশ্রমের কারণে বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বরুড়ায় প্রবাসীর বাড়িতে হামলা, উল্টো ষড়যন্ত্রের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে!

আর ডি এইচ মেকওভার এন্ড স্কিন কেয়ার সেলুন এর ৪র্থ বর্ষপূর্তি উদযাপন.

বরুড়া নির্বাচন অফিসে ৫০ হাজার টাকায় ‘পরিচয় বিক্রি! প্রকাশ্যে আইনের কবর-ভোটার আইডি এখন ঘুষের পণ্য” পর্ব-১

ইতিহাসের পাতায় নাম লেখাতে পারলোনা লাকসাম.

শ্রদ্ধা ও ভালো্বাসায় নার্গিস আফজালকে চিরো বিদায়.

বদিউল আলম মজুমদারের সাথে লাকসাম পিএফজির মত বিনিময় সভা.

নিমসার বাজারে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

নগরীর উনাইসারে আবু মিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

একজন মমিন মাওলার কথা!

ভিপি নুরের মোট সম্পদ ৯০ লাখ, বার্ষিক আয় ২০ লাখের বেশি