ঢাকা আজ বুধবার , ৫ জুন ২০২৪ ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ

ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরি

প্রতিবেদক
bbcbarta
জুন ৫, ২০২৪ ১২:১৭ অপরাহ্ণ
ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগ থেকে এক নবজাতক চুরি হয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে এ চুরির ঘটনা ঘটে। পুলিশ বলছে, সুখি বেগম নামের এক নারী আজ সকাল সাতটার দিকে যমজ কন্যাসন্তান জন্ম দেন। দুধ খাওয়ানো ও সহযোগিতা করার কথা বলে এক নারী এক নবজাতককে চুরি করে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, গতকাল সোমবার প্রসবের ব্যথা নিয়ে সুখি বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে ওই নারী যমজ কন্যাসন্তানের জন্ম দেন। পরে হাসপাতাল থেকে এক নারী একটি বাচ্চা চুরি করে নিয়ে গেছেন। ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) দেখে চোরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ সূত্র জানায়, দুই নবজাতক তাদের দাদি হাসিনা বেগম ও বাবা শরিফুলের কাছে ছিল। সহযোগিতা করার কথা বলে বাবার কাছ থেকে এক নারী বাচ্চাটিকে কোলে নেন। কিছু সময় তাঁর কাছে রাখেন। এভাবে দাদি ও বাবার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। একসময় তাঁদের চোখ ফাঁকি দিয়ে এক শিশুকে নিয়ে আনসারদের নিরাপত্তাবেষ্টনী পার হয়ে পালিয়ে যান।

চুরি হয়ে যাওয়া শিশুটির বাবা শরিফুল ইসলাম বলেন, মহিলা ওয়ার্ডের গেটে এক নারীর সঙ্গে তাঁর পরিচয় হয়। পুরুষদের ওই ওয়ার্ডে যেতে দেওয়া হয় না। এই সুযোগে ওই নারী বাচ্চাকে নিয়ে মায়ের কাছ থেকে দুধ খাওয়ানোর কথা বলে পালিয়ে যান।

সুখি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাঁশগ্রামের বাসিন্দা। তাঁর স্বামী শরিফুল ইসলাম ট্রাকচালকের সহকারী। বর্তমানে তাঁরা ধামরাই কালামপুরে থাকেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশ পুনরায় স্বাধীন হলেও চাঁদাবাজি বন্ধ হয় সদর দক্ষিণ মডেল থানা পুলিশের।

সাহিত্যের বাজারে ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটরদের দখলদারি! মেধার সংকট, প্রকাশনীর বানিজ্য নাকি রুচির দুর্ভিক্ষ?

”ভালোবাসি তোমায়” By আফরোজা সরকার” ❤️❤️

ভিপি নুরের মোট সম্পদ ৯০ লাখ, বার্ষিক আয় ২০ লাখের বেশি

ঈদে অতিরিক্ত মাংস খেয়ে ১২০০ জন হাসপাতালে…

মনের গভীর থেকে ঈদ মোবারক।

কুমিল্লায় সিটি করপোরেশন প্রধান নির্বাহী প্রকৌশলীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন.

ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার হুমকি দেন ইউএনও

লাকসামে ইজিবাইকের লোভে গলায় গামছা পেঁচিয়ে হত্যা, মসজিদের বাথরুমে মিলল অটোচালকের লাশ, আশুলিয়া থেকে গ্রেফতার মূল আসামি

লাকসামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থীদের স্মরনে বৃক্ষরোপণ ও দোয়া মোনাজাত।।