ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুমিল্লা ৮ বরুড়া আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী সাদিক মাহমুদ বিন নুরীর নির্বাচনী অঙ্গীকারনামাঃ
১। বরুড়া উপজেলার সকল যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দেশে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, একজন যুবকও বেকার থাকবে না।
২। নারীদের পৃথক প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
৩। উপজেলার প্রত্যন্ত অঞ্চলসহ সর্বত্র সিসিটিভি ও লাইটিং এর আওতায় এনে নিরাপত্তা নিশ্চিত করা হবে।
৪। বরুড়া দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চল পর্যন্ত বাস চলাচল উপযোগী বাস রোড করা হবে, এতে বরুড়ার সাথে রাজধানী ঢাকার যাতায়াত সহজ হবে এবং কৃষি সমৃদ্ধ বরুড়ায় কৃষি পণ্য সহজে বাজারজাতকরণসহ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে।

৫। বরুড়া বাজারকে যানজটমুক্ত করনের জন্য বাজারের বাহির দিয়ে বাইপাস রোড করা হবে।
৬। কৃষকদের বীজ ও কৃষি উপকরণ বিনামূল্যে দেওয়া হবে এবং উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যে বিক্রয়ের ব্যবস্থা করা হবে।
৭। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০০ শয্যায় উন্নীত করা হবে।
৮। পৃথক পুরুষ বিভাগ ও মহিলা বিভাগের মাধ্যমে সহজ ও নিরাপদ চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে
৯। প্রতিটি ইউনিয়নে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া হবে।
১০। টেলিমেডিসিনের মাধ্যমে ঘরে বসে চিকিৎসা সেবার ব্যবস্থা করা হবে।
১১। বিশ্বমানের তেলাওয়াতে কওমি মাদ্রাসার পাশাপাশি আলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরও যোগ্যতা সম্পন্ন করে প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা করা হবে।
১২। বরুড়া সরকারি কলেজকে উন্নত করে জাতীয় পর্যায়ের মডেল শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।
১৩। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সুন্দর পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্টদের সম্মানজনক ভাতার ব্যবস্থা করা হবে।
১৪। মাদক ও চাদাবাজমুক্ত সমাজ গড়ে তোলা হবে।
১৫। আমরা দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দিব না।
১৬। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ই লার্নিং সিস্টেমের ইডোকেশন ক্লাব গঠন করা হবে।
১৭। প্রতিটি ইউনিয়নে অভিযোগ বক্স এর মাধ্যমে নাগরিকদের অভিযোগ গ্রহন করে ১ সপ্তাহের মধ্যে অভিযোগ সমাধান করা হবে।
১৮। প্রত্যেক ইমাম মোয়াজ্জেনদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে।
১৯। প্রতিটি ইউনিয়নে সেচ্ছাসেবক টিম গঠন করা হবে।
২০। প্রতিটি ইউনিয়নে সাংস্কৃতিক ক্লাব গঠন করা হবে।

















