ঢাকা আজ বুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫ ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ

কুমিল্লার ডাকের আনুষ্ঠানিক উদ্বোধন স্থগিত, শুক্রবার কোরআন খতম

প্রতিবেদক
bbcbarta
ডিসেম্বর ৩১, ২০২৫ ৭:০৬ পূর্বাহ্ণ

এম এ কাদের অপুঃ

কুমিল্লার ডাকের আনুষ্ঠানিক উদ্বোধন স্থগিত, শুক্রবার কোরআন খতমজাতীয় শোকের আবহে দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার নতুন বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে।
আগামী ২ জানুয়ারি ২০২৬, শুক্রবার, কুমিল্লা শহরের ২য় মুরাদপুর, বটতলা এলাকায় আয়োজনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাষ্ট্রীয়ভাবে ঘোষিত ৭ দিনের শোক পালনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, আমরা আনন্দের সাজ সরিয়ে রেখেছি। উৎসব নয়, প্রার্থনাই আমাদের দায়িত্ব। এই শোকের সময়ে আমরা কেবল কোরআনের আলোয় আলোকিত হতে চাই।”

এই উপলক্ষে শুক্রবার সকাল থেকে কুমিল্লার ডাক কার্যালয়ে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এই মাহফিলে অংশ নেবেন পত্রিকার সাংবাদিক, কলাকুশলী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, দৈনিক কুমিল্লার ডাক দীর্ঘদিন ধরে কুমিল্লা অঞ্চলের সংবাদ পরিবেশনে নির্ভরযোগ্য একটি নাম। নতুন কার্যালয়ের উদ্বোধন ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত, যা এখন শোকাবহ পরিস্থিতির কারণে স্থগিত করা হলেও, শোক শেষে নতুন তারিখে তা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

এই সিদ্ধান্তের মাধ্যমে কুমিল্লার ডাক আবারও প্রমাণ করলো তারা শুধু সংবাদ পরিবেশনের বাহক নয়, বরং জাতির আবেগ, মূল্যবোধ ও দায়িত্ববোধেরও প্রতিচ্ছবি।

সর্বশেষ - ইসলাম

আপনার জন্য নির্বাচিত

নুরের বিরুদ্ধে গিয়ে মনোনয়ন পত্র দাখিল করায় বিএনপি থেকে হাসান মামুন বহিষ্কার

মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন লালমাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ.

নাঙ্গলকোটে ভন্ড পীর টিপুর ওরশ পন্ড; তৌহিদী জনতার হামলায় নারীসহ আহত-১৩

স্বৈরাচারের দোসররা হামলা করতে মরিয়া: সারজিস

শিক্ষিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসা সুপার; দেখে পেলায় শিক্ষার্থীকে পিটিয়ে আহত..

কেন্দ্র ঘোষিত কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্রদের পাল্টা কমিটি গঠন।

রাষ্ট্রপতি নিয়ে আসিফ নজরুলের বক্তব্যে ‘অন্তর্বর্তী সরকার একমত’

একজন মমিন মাওলার কথা!

ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে সিরাত পাঠ প্রতিযোগিতার পুরষ্কার প্রদান।