ঢাকা আজ মঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬ ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ

লাকসামে গৃহবধূকে জোরপূর্বক তালাক ও স্বামীকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ !

প্রতিবেদক
bbcbarta
জানুয়ারি ২০, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ

স্পেশাল করেস্পন্ডেন্টঃ

কুমিল্লার লাকসামে এক যুবককে অপহরণ করে প্রাণনাশের হুমকি ও জোরপূর্বক তালাকনামায় স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এমনকি ভুক্তভোগী যুবকের স্ত্রীকে তার অমতে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টারও অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার প্রেক্ষাপট

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার লাউফা গ্রামের আশিক নামে এক যুবকের সাথে কুমিল্লা লাকসামের উত্তরদা ইউনিয়নের বড়ইমুরি গ্রামের মৃত ওয়াদুদ মিয়ার মেয়ে মাছুমা আক্তারের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত ২৮ শে মার্চ ২০২৫ তারিখে তারা নেত্রকোনায় রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের ১০ দিন পর মাছুমার পরিবার মেনে নেওয়ার আশ্বাস দিলে মাছুমা তার বাবার বাড়িতে ফিরে যান।

অভিযোগের বিবরণ

ভুক্তভোগী আশিক জানান, মাছুমা অন্তঃসত্ত্বা হওয়ার পর গত ৮ই জানুয়ারি ২০২৬ তারিখে সমঝোতার কথা বলে তাকে লাকসামে ডেকে আনা হয়। আশিক লাকসামে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে প্রায় ২০ জন লোক তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়।

আশিকের দাবি, তাকে লাকসাম জংশন সংলগ্ন ব্র্যাক অফিসের বিপরীত পাশে অ্যাডভোকেট সৈকত নামে এক ব্যক্তির চেম্বারে (দ্বিতল/ত্রিতল ভবন) নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর দিতে চাপ দেওয়া হয়। আশিক এতে রাজি না হলে উকিল সৈকত ও উপস্থিত অন্যরা তাকে মারধর শুরু করে। পরবর্তীতে প্রাণনাশের ভয়ে তিনি স্বাক্ষর দিতে বাধ্য হন। এরপর একজন বয়স্ক কাজীর মাধ্যমে জোরপূর্বক তালাক বাক্য পড়ানো হয় এবং পুরো ঘটনাটি ভিডিও করা হয়। এ সময় সিহাব নামে জনৈক এক ব্যক্তিকে জোরপূর্বক সাক্ষী বানানো হয় এবং আশিকের ফোন থেকে ব্যক্তিগত সকল ছবি ও তথ্য মুছে ফেলা হয়।

গোপন বিয়ের চেষ্টা ও বর্তমান পরিস্থিতিঃ

প্রাপ্ত তথ্যানুযায়ী, জোরপূর্বক তালাক নেওয়ার পরদিনই অর্থাৎ ৯ই জানুয়ারি ২০২৬ তারিখে চন্দনা গ্রামের পশ্চিম পাড়ায় এক দুবাই প্রবাসীর সাথে মাছুমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করে তার পরিবার। তবে মাছুমা যে বিবাহিত, সেই সত্য জানাজানি হয়ে গেলে বিয়েটি ভেঙে যায়। বর্তমানে মাছুমাকে পুনরায় অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে তার পরিবার।

ভুক্তভোগীর আকুতিঃ

ভুক্তভোগী আশিক বলেন,  আমি আমার স্ত্রীকে ভালোবাসি। আমাদের বৈধ বিয়ে থাকার পরও তারা আমাকে মারধর করে জোর করে স্বাক্ষর নিয়েছে। আমি আইনের আশ্রয় নিতে চাই এবং আমার স্ত্রীকে ফিরে পেতে চাই।

এই বিষয়ে অভিযুক্ত পক্ষ এবং স্থানীয় সোহেল মেম্বারসহ সংশ্লিষ্টদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে সোহেল মেম্বার জানান, আমি ভাই এই ব্যাপারে কিছুই জানিনা, আমাকে কোনো কিছু জিজ্ঞেস করে লাভ নাই। এলাকাটিতে এই ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্তের স্ত্রীর ভাই শাহাদাত জানান, আমার বোন না বুঝে বিয়ে করে ফেলেছে, আমরা জানতে পেরে পরে তাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি, ছেলে নিজেই তালাক নামায় স্বাক্ষর দিয়েছে এবং তার ভিডিও স্টেটমেন্ট আমাদের কাছে আছে। জংশন সংলগ্ন ব্র্যাক অফিসের বিপরীতে বাসায় ঘটে যাওয়া ঘটনার কথা জিজ্ঞেস করলে তার সঠিক কোনো উত্তর পাওয়া যায়নাই।

এইদিকে ভুক্তভোগী মোঃ আশিক নুর খালি ষ্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর ও ভিডিও ধারণ করায় ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।…… ২য় পর্বে দেখবেন বিস্তারিত……।

সর্বশেষ - ইসলাম