![Logo]()
প্রিন্ট এর তারিখঃ জুন ১০, ২০২৬, ৪:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
বিসিবির পরিচালক নির্বাচিত ইয়াসির মোহাম্মাদ ফয়সাল আশিককে ঘিরে লাকসামে উচ্ছ্বাস; বিএনপির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
আবুল হোসেন বাবুল :-
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক পদে নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ (লাকসাম- মনোহরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য আবুল কালামের কৃতি সন্তান ও চৈতী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক ইয়াসির মোহাম্মাদ ফয়সাল আশিককে অভিনন্দন জানিয়ে কুমিল্লার লাকসামে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জানা যায়, বিসিবির ৭৪ জন ভোটারের মধ্যে ৬৮ ভোট পেয়ে ইয়াসির মোহাম্মাদ ফয়সাল আশিক ২০২৬ সালের জন্য বিসিবির পরিচালক নির্বাচিত হন। এ উপলক্ষে লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশুর নেতৃত্বে লাকসাম বাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টি. আর. হারুন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক রাজু, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুল হক মনু,বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মইনুল হক মিঠু, আব্দুল বারেক, কুমিল্লা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবু বিশতম সাহা, উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফখরুজ্জামান পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদুর রহমান বেলাল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী ভূঁইয়া মিল্টন, সদস্য সচিব আফজাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুন্নবী মহসিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মইনুদ্দিন, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক নুরে আলম সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আনন্দ মিছিলটি লাকসাম বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে পৌরসভা বাইপাস সড়ক প্রদক্ষিণ করে শাহরিয়ার ক্লথ স্টোরের সামনে এসে শেষ হয়। মিছিল থেকে বাজারের দুই পাশের দোকানদার, ব্যবসায়ী ও উৎসুক জনতার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
বক্তারা বলেন, ক্রিকেট অঙ্গনে ইয়াসির মোহাম্মাদ ফয়সাল আশিকের এই অর্জন লাকসামবাসীর জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে দেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
Copyright © 2026 www.bbcbarta.com. All rights reserved.