এম এ কাদের অপু::
সারাদেশের মতো কুমিল্লার বরুড়া উপজেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬ পরীক্ষার প্রথম ও ২য় দিনে শিক্ষার্থীদের উপস্থিতিতে কেন্দ্রগুলো মেধার মিলনমেলায় পরিণত হয়। বিশেষ করে এবারের পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীদের ব্যাপক আধিক্য লক্ষ্য করা গেছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার বরুড়া উপজেলা থেকে মোট ২,২১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। যার মধ্যে একটি বড় অংশ অর্থাৎ ১,৪৪৮ জনই মেয়ে পরীক্ষার্থী। বিপরীতে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৭৬৫ জন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ২,২১৩ জন বাংলা ভার্সনের এবং ৬ জন ইংরেজি ভার্সনের শিক্ষার্থী।
উপজেলার মোট ২০২টি প্রাথমিক বিদ্যালয় এই মেধা যাচাই পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৫৪টি এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৪৮টি। পরীক্ষার প্রথম দিনে উপস্থিতির হার ছিল ৬৫.৬১%।
দেশব্যাপী এই বৃত্তি পরীক্ষা আজ হতে পরবর্তী ৪ দিন পর্যন্ত চলমান থাকবে। প্রতিদিন ১০০ নম্বরের একটি করে মোট ৪টি বিষয়ের উপর শিক্ষার্থীদের মেধা যাচাই করা হবে। পরীক্ষা কেন্দ্রগুলোতে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতে স্থানীয় প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে।
পরীক্ষার প্রথম দিনেই বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বরুড়া উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ। পরিদর্শন দলে ছিলেন:
আসাদুজ্জামান রনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরুড়া।
মোঃ জাহাঙ্গীর আলম উপজেলা শিক্ষা অফিসার এবং
সহকারী কমিশনার (ভূমি) বরুড়া।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি সন্তোষ প্রকাশ করে বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। বিশেষ করে ছাত্রীদের এই বিপুল অংশগ্রহণ নারী শিক্ষার ক্ষেত্রে আমাদের অগ্রগতির প্রতিফলন। উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম জানান, কেন্দ্রগুলোতে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে তারা সার্বক্ষণিক তদারকি করছেন। অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষার প্রথম দিন শেষ হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।