কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার কোতয়ালী থানার বিষ্ণুপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোঃ সিয়াম (২৩) এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। বুধবার (০৮ এপ্রিল) ভোর রাতে পরিচালিত এই অভিযানে তার কাছ থেকে মাদকদ্রব্যের পাশাপাশি ডিবি পুলিশের সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামাল:৭,৯০০ পিস ইয়াবা, ৫ বোতল বিদেশী মদ, ৩ বোতল স্কাফ ও ২ বোতল বিয়ার। ডিবি পুলিশের ০২টি জ্যাকেট এবং ০১টি হ্যান্ডকাফ।
র্যাব জানায়, গ্রেফতারকৃত সিয়াম দীর্ঘদিন ধরে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাদক কেনাবেচাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। সে মূলত সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।