ঢাকা আজ রবিবার , ২২ সেপ্টেম্বর ২০২৪ ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ

কিস্তির টাকা দিতে না পারায় গরু নিয়ে গেলেন এনজিও কর্মী।

প্রতিবেদক
bbcbarta
সেপ্টেম্বর ২২, ২০২৪ ১:২৯ অপরাহ্ণ

দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় কিস্তির টাকা দিতে না পারায় এক অসহায় পরিবারের একটি গাভী নিয়ে গেছেন দক্ষিণ আইচা গ্রামীণ জনউন্নয়ন সংস্থা নামের এক এনজিওর মাঠকর্মীরা।

২১ সেপ্টেম্বর শনিবার বিকালে দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দৌলতপুর গ্রামের কাঞ্চন মিস্ত্রির স্ত্রী কুলসুম বেগম জানান, সম্প্রতি দক্ষিণ আইচা গ্রামীণ জনউন্নয়ন সংস্থা থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন তিনি। এ ঋণের সপ্তাহে ২ হাজার ৫০০ টাকা করে ১৩টি কিস্তি পরিশোধ করেন তিনি। হঠাৎ দেশের চলমান পরিস্থিতির কারণে ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় ওই এনজিওর মাঠকর্মী হাসিনা ও ম্যানেজার মো. শামীম শনিবার বিকালে তার বাড়িতে গিয়ে গোয়ালঘর থেকে একটি গাভী গরু নিয়ে যান। এ সময় গরুটি নিতে নিষেধ করলেও তারা তা শুনেননি। গাভীটির চার মাসের একটি বাছুর রয়েছে।

কুলসুম আরও বলেন, ‘আমি কোনো রকম ক্ষেত খামারে কাজ করে সংসার চালাই। আমি তাদেরকে অনুরোধ করে বলেছি, সমিতির টাকা পরিশোধ করব, কিন্তু তারা তাও শোনে নাই।’

স্থানীয় ইউপি সদস্য ছালাউদ্দিন মুন্সি বলেন, ‘এনজিওর টাকা দিতে না পারায় গোয়ালঘর থেকে একটি গরু ছিনিয়ে নেওয়া অমানবিক কাজ করেছে এনজিওর লোকজন। এনজিও কর্মীরা আইনিভাবে এটা করতে পারে না। তদন্ত করে এনজিওটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’

গরু নেওয়ার কথা স্বীকার করে সংস্থার মাঠকর্মী হাসিনা বেগম বলেন, ‘এনজিও থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে কয়েকটি কিস্তি চালিয়েছেন কুলসুম বেগম। এরপর ঋণখেলাপি করছেন তিনি। সেই টাকা পরিশোধ করতে বারবার বলি। টাকা পরিশোধ না করায় তার একটি গরু নিয়ে আসছি।’

ম্যানেজার মো. শামীম বলেন, ‘কিস্তির টাকা পাওনা থাকায় একটি গরু নিয়ে আসছি।’

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ জানান, অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ইসলাম

আপনার জন্য নির্বাচিত

কিস্তির টাকা দিতে না পারায় গরু নিয়ে গেলেন এনজিও কর্মী।

সাহিত্যের বাজারে ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটরদের দখলদারি! মেধার সংকট, প্রকাশনীর বানিজ্য নাকি রুচির দুর্ভিক্ষ?

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের এক আলোচনা সভায় বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আওয়ামী লীগের জন্য সর্বশক্তি নিয়োগ করেছিলেন বেনজীর, অভিযোগ মির্জা ফখরুলের

কুমিল্লায় খালেদা জিয়ার স্মরণে কোরআন খতম ও শোক বইয়ে স্বাক্ষর

ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা শাখার আয়োজনে ” ক্যারিয়ার গাইডলাইন” প্রোগ্রাম অনুষ্ঠিত.

বদিউল আলম মজুমদারের সাথে লাকসাম পিএফজির মত বিনিময় সভা.

লাকসাম রেলওয়ে পুলিশের সামনেই ভারতীয় অবৈধ পথে আসা পুলিশকে টাকা দিয়ে প্রকাশ্যেই হচ্ছে চিনি পাছার।

কাদিয়ারভাঙ্গা সামিত-সাফাত স্পোটিং ক্লাবে ক্রীড়া সামগ্রী উপহার দিলো দাউদকান্দি উপজেলা প্রশাসন

ঢাকা কলেজস্থ কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদ (গোমতী)-এর নতুন কমিটি গঠন.

কক্সবাজারের মহেশখালীতে সামিটের ভাসমান টার্মিনাল

আরও তিন সপ্তাহ বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল